ভোটের আগে বড় ধাক্কা! ১৫২ কেন্দ্রে তালিকা প্রকাশ, তবু নেই ফর্ম-৬-এর হিসেব

Published on:

Published on:

Election Commission Final Voter List Out Form 6 Data Missing Raises Questions
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা নিয়ে বড় আপডেট এল। প্রথম দফার ১৫২টি কেন্দ্রে ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই সামনে আসছে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ঘাটতি। চূড়ান্ত ভোটার তালিকা (Voter List) প্রকাশ হলেও, নতুন ভোটারদের অনেক আবেদন এখনও ঝুলে রয়েছে। ফলে অনেকের নাম তালিকায় না ওঠায় প্রশ্ন উঠছে গোটা প্রক্রিয়া নিয়েই।

১৫২টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা (Voter List) প্রকাশ করেছে নির্বাচন কমিশন

রাজ্যে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল, আর তার আগেই ১৫২টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা (Voter List) প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই কেন্দ্রগুলিতে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬, মহিলা ভোটার ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৬৫ জন।

তবে জন্য যাচ্ছে, কমিশনের তরফে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনা হয়নি। এই কেন্দ্রগুলিতে মোট কত ভোটার কমেছে, বা ফর্ম–৬-এর মাধ্যমে ঠিক কতজন নতুন ভোটার যুক্ত হয়েছেন, সেই নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। একইভাবে, ফর্ম–৭-এর ভিত্তিতে কতজনের নাম বাদ পড়েছে, সেই তথ্যও কেন্দ্রীয়ভাবে জানানো হয়নি। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘SIR Final Roll Revision–2’ অপশনে ক্লিক করলে কেন্দ্রভিত্তিক এবং বুথভিত্তিক বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে। প্রতিটি বুথে আলাদা করে ভোটারদের তালিকা ও তথ্য পাওয়া যাচ্ছে।

এদিকে বুথ স্তরের তালিকায় দেখা যাচ্ছে, খসড়া তালিকা প্রকাশের পর কতজন নতুন ভোটার যুক্ত হয়েছেন এবং ‘অ্যাজুডিকেশন’-এর মাধ্যমে কতজনের নাম বাদ পড়েছে, তার হিসেব রয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো— ফর্ম–৬ জমা দিয়ে নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য যারা আবেদন করেছিলেন, তাঁদের অনেকের আবেদন এখনও নিষ্পত্তি হয়নি। এই বিষয়টি স্বীকারও করেছেন রাজ্যের CEO মনোজ আগরওয়াল। তাঁর কথায়, অনেক আবেদন এখনও মুলতুবি থাকায় বহু নতুন ভোটারের নাম চূড়ান্ত তালিকায় ওঠেনি।

এরই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। যাঁদের নাম ‘অ্যাজুডিকেশন’-এ বাদ পড়েছে, তাঁদের আপিলের নিষ্পত্তি অ্যাপিলেট ট্রাইব্যুনাল করবে। কিন্তু সেই নিষ্পত্তির পর তাঁদের নাম প্রথম দফার ভোটার তালিকায় যোগ হবে কি না, তা নিয়ে এখনও স্পষ্টতা নেই। এই বিষয়েই আগামী সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা। সেই শুনানিতে গোটা বিষয়টি নিয়ে স্পষ্ট নির্দেশ মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

Election Commission imposes strict ban on illegal gatherings ahead of West Bengal polls

আরও পড়ুনঃ ১৮ হাজার থেকে ৬০ হাজার! অষ্টম পে কমিশনে বেতনে বড় চমক

অন্যদিকে, ট্রাইব্যুনালের কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার কলকাতার জোকার শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে যাওয়ার কথা হাইকোর্টের কয়েকজন বিচারপতি এবং ট্রাইব্যুনালের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের (Voter List)।