বাংলা হান্ট ডেস্কঃ স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR নিয়ে নেওয়া সমস্ত সিদ্ধান্ত ইলেকশন কমিশনের তিন সদস্য মিলেই নিয়েছিলেন। সম্প্রতি এমনটাই সুপ্রিম কোর্টকে (Supreme Court) জানাল নির্বাচন কমিশন (Election Commission)। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একতরফা সিদ্ধান্ত নেওয়ার যে অভিযোগ করা হয়েছিল সেটা কার্যত উড়িয়ে দিল কমিশন।
SIR এর সিদ্ধান্ত একা নেননি জ্ঞানের কুমার জানাল কমিশন
সুপ্রিম কোর্টে জমা হওয়া এক যৌথ কাউন্টার-অ্যাফিডেভিটে জ্ঞানেশ কুমার সহ সুখবির সিং সান্ধু ও বিবেক যোশীরা এই অবস্থান সপোর্ট করেছেন। তাছাড়া ভোটার তালিকায় নতুন করে নাম তোলার ক্ষেত্রে ফর্ম ৬ এ আলাদা করে কোনো সংশোধন করা হয়নি বলে দাবি করে প্যানেল। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, SIR এর সময় যে অতিরিক্ত ঘোষণার প্রয়োজন ছিল সেটা একটা আলাদা নথি। এই নথি ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধিতে দেওয়া কোনো নিয়ম পাল্টানো হয়নি।
যেমনটা জানা যাচ্ছে, সোমবারেই উপনির্বাচন কমিশনার ভানু প্রকাশ এতুরুর মাধ্যমে একটি হলফনামা দায়ের করা হয়েছে। এতে জোর গলাতেই বলা হয়েছে যে ২৪শে জুন ২০২৫ ও ২৭শে অক্টোবর ২০২৫ ও ১৪ই মে ২০২৬ তারিখে যে তিনটি SIR হয়েছে তার আদেশ সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ, নির্বাচন কমিশনার আইন ও ২০২৩ সালের ১৮ নং ধারা মেনে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েই জারি করা হয়েছিল।
আরও পড়ুনঃ ‘চরম পর্যায়ে পুলিশের অত্যাচার…’, বিজেপিকে রাজনৈতিকভাবে লড়াইয়ের চ্যালেঞ্জ মমতার!
এদিন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় জানানো হয়েছে, এই হলফনামার পাল্টা আসা সমস্ত দাবি ভুল ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা। তাই এই প্যানেলের কার্যকারিতাকে প্রশ্ন করে যে সমস্ত পিটিশন করা হয়েছে সেগুলি আইনানুযায়ী গ্রহণযোগ্য নয়।
কমিশনের অভ্যন্তরীণ মতের পার্থক্য ও সিদ্ধান্তের আইনগত বৈধতার প্রসঙ্গে কমিশন জানাচ্ছে, আলোচনার সময় স্বতন্ত্র কমিশন বা আধিকারিকদের আনা কোনো প্রশ্ন, আপত্তি, পরামর্শ সবটাই ২০২৩ সালের ১৮নং ধারা অনুযায়ী যৌথভাবে আলোচিত হয়। এরপর সবদিক বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন ভোটার ও ফর্ম ৬ এর সংশোধন প্রসঙ্গে কমিশন জানাচ্ছে, SIR পক্রিয়া চলাকালীন যাঁরা নতুন ভোটার হিসাবে নাম নথিভুক্ত করতে চেয়েছিলেন তাদের ফর্ম ৬ এর সাথে একটি অতিরিক্ত ঘোষণাপত্র জমা করতে হয়েছিল। এটি ছিল Annexure D, যেটা আগের নির্বাচনী তালিকার সাথে আবেদনকারীর কোনোপ্রকার আত্মীয়তার সম্পর্ক থাকলে সেটা দিয়ে সংযোগ স্থাপনের সুবিধার জন্য দেওয়া হয়েছিল।














