নির্বিঘ্নে নির্বাচনই লক্ষ্য, ৬ গাইডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন

Updated on:

Updated on:

West Bengal Election Likely to Be Held in Three Phases
Follow

বাংলাহান্ট ডেস্ক : আর একমাস পরেই বেজে যাবে ভোটের দামামা। ২০২৬ এর বিধানসভা ভোটের নির্ঘন্ট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। এবার মাত্র দু দফায় হতে চলেছে নির্বাচন। তবে এবার শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ভোট করানোর জন্য উঠেপড়ে লেগেছে কমিশন (Election Commission)। তার জন্য ৬ টি পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন।

৬ টি মূল গাইডলাইন দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)

এবারের নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশ আধিকারিকদের মোট ৬ টি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। পুলিশ আধিকারিকদের তরফে যেমনটা জানা গিয়েছে, প্রথম গাইডলাইন হল, নির্বাচনের সময় যাতে কোনোরকম অশান্তি, হিংসার ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা।

Election commission set 6 guidelines for upcoming election

কী কী গাইডলাইন দেওয়া হয়েছে: দ্বিতীয় গাইডলাইন হল, কেউ যাতে কাউকে ভয় দেখাতে না পারে সেদিকে কড়া নজর রাখা। আর্থিক প্রলোভন দেখিয়ে কেউ যাতে কাউকে কেনার চেষ্টা না করতে পারে, এটা হল তৃতীয় গাইডলাইন (Election Commission)। কোনোভাবেই যেন ছাপ্পা না দেওয়া যায় সেদিকে নজর রাখতে হবে পুলিশ প্রশাসনকে, এটা হল চতুর্থ গাইডলাইন।

আরও পড়ুন : লেভেল ক্রসিং বর্জন থেকে ট্র্যাক নবীকরণ, যাত্রী নিরাপত্তায় উল্লেখযোগ্য পদক্ষেপ পূর্ব রেলের

কেন এমন উদ্যোগ: ভোটগ্রহণ কেন্দ্র যাতে কোনোভাবে জ্যাম না হয় এবং ভোটাররা যে স্থান থেকে আসছে সেখানেও যাতে জ্যাম না করা যায় সেদিকে লক্ষ্য রাখা হল পঞ্চম এবং ষষ্ঠ গাইডলাইন। পুলিশ প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই সমস্ত গাইডলাইন কঠোর ভাবে মিলিয়ে চলা হয়।

আরও পড়ুন : আজই প্রকাশ্যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, তালিকায় নাম উঠল কিনা দেখুন এক ক্লিকে

নির্বাচন শান্তিপূর্ণ করতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে এবারের ভোটে। পাশাপাশি কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের পরেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী।