লেভেল ক্রসিং বর্জন থেকে ট্র্যাক নবীকরণ, যাত্রী নিরাপত্তায় উল্লেখযোগ্য পদক্ষেপ পূর্ব রেলের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যাত্রী সুবিধার্থে একগুচ্ছ উদ্যোগ নিয়ে থাকে ভারতীয় রেল (Indian Railways)। নিরাপত্তা বাড়াতে এবং রেলে সফর আরামদায়ক করতে নানান পরিকল্পনা করা হয়। এবার পূর্ব রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের উল্লেখযোগ্য পরিকাঠামোগত সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। উন্নত পরিচালন নিরাপত্তা থেকে মসৃণ ট্রেন চলাচল এবং আধুনিক ট্র্যাক রক্ষণাবেক্ষণের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে খবর।

যাত্রী নিরাপত্তায় শিয়ালদহ ডিভিশনে একাধিক উদ্যোগ রেলের (Indian Railways)

নিরাপত্তা বৃদ্ধির জন্য লেভেল ক্রসিং বর্জন এবং ওভারব্রিজের সংস্কারের উপরে বিশেষ নজর দেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, ১৯ টি ম্যানড লেভেল ক্রসিং গেট প্রতিস্থাপন করে লিমিটেড হাইট সাবওয়ে এবং কৌশলগত ডাইভারশন তৈরি করা হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যাবে। এছাড়াও ১৩ টি সেতু সংস্কার করা হয়েছে। নিরাপত্তা উন্নত করতে এবং ট্রেনের গতি বজায় রাখতে ৯ টি সেতুর রিগ্রেডিং করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ৯ টি নতুন সাইড পাথওয়ে নির্মাণ করা হয়েছে।

Indian Railways took big measures for sealdah division

কী কী উদ্যোগ নিল রেল: প্রযুক্তিগত সূক্ষ্মতার দিকে বেশি জোর দিয়েছে রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ। ৭ টি ফোর্সড লেআউট সফলভাবে সংশোধন করা হয়েছে। এছাড়াও ট্রেনের ট্র্যাক রক্ষণাবেক্ষণেও জোর দেওয়া হয়েছে। পুরনো যন্ত্রাংশ সরিয়ে থ্রু টার্নআউট রিনিউয়াল স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন : পেট ঠাণ্ডা রাখবে, খেতেও দুর্দান্ত, দেখে নিন দই চিকেনের সহজ রেসিপি

যাত্রী নিরাপত্তায় বড় উদ্যোগ: রেল সূত্রে খবর, ১৩২০ কিমি রেলপথে (Indian Railways) আল্ট্রাসনিক ফ্ল ডিটেকশন পরীক্ষা করা হয়েছে। এর ফলে কোনও অভ্যন্তরীণ ফাটল গুরুতর আকার ধারণ করার আগেই তা শণাক্ত করা যাবে। আরও জানা যাচ্ছে, উচ্চ ফ্রিকোয়েন্সি রেল চলাচলের জন্য প্রয়োজনীয় স্থিতিশীলতা এবং জল নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে ১০৬,২৭০ ঘনমিটার ব্যালাস্ট বিছানো হয়েছে।

আরও পড়ুন : সিনেমাহলে এখনও দেখে ওঠা হয়নি? OTT-তে কবে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’?

এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, লেভেল ক্রসিং প্রতিস্থাপন এবং USFD এর মতো উন্নত পরীক্ষার মাধ্যমে যাত্রীদের জন্য আরও স্থিতিস্থাপক এবং নির্ভরযোগ্য রেল পরিষেবা তৈরির চেষ্টা করা হচ্ছে।