পেট ঠাণ্ডা রাখবে, খেতেও দুর্দান্ত, দেখে নিন দই চিকেনের সহজ রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : গরম আসছে। শীতে কবজি ডুবিয়ে খেলেও গরমে সকলেই কমবেশি খান বুঝেসুঝে। কারণ পেট ঠাণ্ডা রাখতে হবে। মাছ মাংস হলেও হালকা পাতলা স্বাস্থ্যকর রান্নার (Recipe) দিকেই ঝোঁকেন বেশিরভাগ মানুষ। গরমে রোজ টক দই খান অনেকে পেট ঠাণ্ডা করতে। তেমনই রান্নাতেও পড়ে টক দই।

বাড়িতে বানান চিকেনের এই রেসিপি (Recipe)

একঘেয়ে ঝোল ঝাল ভালো না লাগলে চিকেনের ভিন্ন স্বাদের একটি রেসিপি ট্রাই করতে পারেন। সহজে হবে, আবার পেটও থাকবে ঠাণ্ডা। দেখে নিন দই চিকেনের রেসিপি-

Summer recipe for dahi chicken

দই চিকেনের উপকরণ:

মুরগির মাংস

টক দই

পেঁয়াজ

আদা রসুন বাটা

কাঁচা লঙ্কা

ধনে গুঁড়ো

জিরে গুঁড়ো

গোটা গরম মশলা

হলুদ গুঁড়ো

আরও পড়ুন : সিনেমাহলে এখনও দেখে ওঠা হয়নি? OTT-তে কবে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’?

দই চিকেনের প্রণালী: প্রথমে মাংসে ফেটানো টক দই, আদা রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে আধ থেকে ১ ঘন্টা রাখতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোরন দিয়ে পেঁয়াজ কুচি (Recipe) দিতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা হলে দিতে হবে ম্যারিনেট করা চিকেন।

আরও পড়ুন : বাচ্চাদের নিমপাতা খাওয়াতে গিয়ে নাজেহাল? এভাবে বানিয়ে দেখুন, চেটেপুটে খাবে

মাঝারি আঁচে কিছুক্ষণ কষানোর পর কিছুটা গরম জল দিতে হবে। প্রয়োজন মতো খানিকটা টক দইও দেওয়া যায়। মিনিট দশ পনেরো ভালো করে কষিয়ে মাংস সেদ্ধ হয়ে গেলেই কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।