বাচ্চাদের নিমপাতা খাওয়াতে গিয়ে নাজেহাল? এভাবে বানিয়ে দেখুন, চেটেপুটে খাবে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : গরমে পেট ঠাণ্ডা রাখতে, শরীর ভালো রাখতে নিমপাতার জুড়ি মেলা ভার। ঘরে ঘরে এই সময় নিম বেগুন বা আলু সেদ্ধর সঙ্গে নিম পাতা ভাজা খাওয়া (Recipe) হয়ে থাকে। কিন্তু সমস্যা হয় বাড়ির ছোটদের নিয়ে। তেতো নিম পাতার নাম শুনলেই দৌড়ে পালায় অনেকে।

নিম পাতার মুখরোচক স্বাদের রেসিপি (Recipe)

গরমে বাচ্চাদের নিম পাতা খাওয়ানো নিয়ে রীতিমতো যুদ্ধ করতে হয় বাবা মাকে। এদিকে স্বাস্থ্যগুণে ভরপুর নিমপাতা খাওয়াও জরুরি। তাহলে কীভাবে বানালে বাচ্চারা ভালোবেসে খাবে নিমপাতা? বাচ্চাদের যেকোনো জিনিস মুখরোচক করে বানিয়ে দিলেই তারা দিব্যি খেয়ে নেয়। কীভাবে মুখরোচক বানাবেন নিম পাতাকে, জেনে নিন সহজ উপায়।

Tasty and easy recipe of nim pata pakora

নিম পাতার পকোড়ার উপকরণ:

নিম পাতা

মটর ডাল

আদা কুচি

কাঁচালঙ্কা কুচি

চালের গুঁড়ো

পাঁচফোড়ন গুঁড়ো

আরও পড়ুন : আবার নামিয়ে ফেলুন লেপ-কম্বল, আগামী সপ্তাহেও কালবৈশাখীর সম্ভাবনা, বজায় থাকবে শীতের আমেজ

নিম পাতার পকোড়ার প্রণালী: প্রথমে এক বাটি মটর ডাল সারা রাত ভিজিয়ে রাখতে হবে। নুন চিনি দিয়ে ডালটা বেটে (Recipe) নিতে হবে। ওই ডাল বাটার মধ্যে চালের গুঁড়ো, আদা কুচি, কাঁচালঙ্কা কুচি, পাঁচফোড়ন দিয়ে, নিমপাতা আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।

আরও পড়ুন : ঠাণ্ডা আমেজে পাতে থাকুক রাজকীয় স্বাদের এই মুরগির পদ, গরম ভাতের সঙ্গে জমে যাবে

কড়াইতে তেল গরম করে ছোট ছোট পকোড়ার আকারে নিম পাতার ব্যাটার দিয়ে ভেজে তুলে নিতে হবে। স্বাস্থ্যকর ভাবে বানাতে চাইলে এয়ার ফ্রায়ারেও পকোড়া ভাজা যায়। গরম চা বা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে নিম পাতার পকোড়া।