বাংলাহান্ট ডেস্ক : আমিষভোজীদের কাছে চিকেন বড়ই প্রিয়। কারণ যেকোনো রকম রেসিপির সঙ্গেই চিকেন খুব ভালো যায়। ঝুটঝামেলাহীন রান্না থেকে রসিয়ে কষিয়ে, চিকেনের রেসিপি (Recipe) কম নেই। যারা একটু রসিয়ে কষিয়ে রাজকীয় স্টাইলে চিকেন খেতে চাইছেন তাদের জন্য থাকল এক দুর্দান্ত রেসিপি।
চিকেন মহারানির সহজ রেসিপি (Recipe) দেখে নিন
ঠাণ্ডা ঠাণ্ডা আমেজে পাতে ধোঁয়া ওঠা ভাত বা রুটি পরোটার সঙ্গে মুখে মিলিয়ে যাওয়া চিকেন খেতে কে না ভালোবাসেন। বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজে দুর্দান্ত স্বাদের চিকেন খেতে চাইলে বানিয়ে দেখতে পারেন মহারানি চিকেন। রইল রেসিপি-

মহারানি চিকেনের উপকরণ:
মুরগির মাংস- ৫০০ গ্রাম
পেঁয়াজবাটা- ১ কাপ
রসুন বাটা- ১ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ
দারচিনি- ১ টি
লবঙ্গ- ৮-১০ টি
এলাচ- ৫-৬ টি
তেজপাতা- ২ টি
শুকনো লঙ্কা- ৩ টি
জিরে- ১ টেবিল চামচ
মৌরি- ১ টেবিল চামচ
কাজু- ৫-৬ টি
কাঠবাদাম- ৫-৬ টি
কাঁচালঙ্কা- ৩ টি
ফেটানো টক দই- আধ কাপ
ধনেপাতা কুচি
কসুরি মেথি
লেবুর রস
সামান্য দুধ
আরও পড়ুন : শিয়ালদহ রুটে এটাই সবথেকে নোংরা স্টেশন, রেলের সাফাই অভিযানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
মহারানি চিকেনের প্রণালী: মাংসে প্রথমে আদা রসুন বাটা, নুন, গোলমরিচ, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ঘন্টাখানেক। এবার তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরমমশলা, জিরে, মৌরি শুকনো তাওয়ায় ভেজে গুঁড়িয়ে নিতে হবে। আর মিক্সিতে কাজু কাঠবাদাম আর দুধ (Recipe) দিয়ে বেটে নিতে হবে।
আরও পড়ুন : আবার নামিয়ে ফেলুন লেপ-কম্বল, আগামী সপ্তাহেও কালবৈশাখীর সম্ভাবনা, বজায় থাকবে শীতের আমেজ
এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিতে হবে। মাংস দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে ভাজা মশলা! এরপর কাজু বাটা, টক দই, নুন আর সামান্য দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। নামানোর আগে ধনেপাতা কুচি, কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সঙ্গে।












