শিয়ালদহ রুটে এটাই সবথেকে নোংরা স্টেশন, রেলের সাফাই অভিযানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রতিদিন বহু মানুষ সফর করেন বিভিন্ন ট্রেন রুটে। স্টেশনগুলিতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। আর এই স্টেশনগুলি পরিস্কার রাখার দায়িত্বও যাত্রীরা উপরেই বর্তায়। তবুও প্রায়শই স্টেশন নোংরা করার অভিযোগ ওঠে। গত কয়েক মাস ধরে স্টেশন চত্বর (Indian Railways) পরিস্কার রাখার অভিযান চালিয়েছে পূর্ব রেল। এই অভিযানের সফলতা ঘোষণা করে বর্জ্য অপসারণের রিপোর্ট প্রকাশ করা হয়েছে রেলের তরফে।

শিয়ালদহ রুটে রেলের (Indian Railways) সাফাই অভিযান

যেমনটা জানা যাচ্ছে, শিয়ালদহ ডিভিশনে ময়লার ভাগাড়গুলি উচ্ছেদের লক্ষ্যে একটি সাফাই অভিযান চালানো হয়। ২৫ হাজার স্কোয়ার ফুট এলাকা থেকে ৪০০ টনেরও বেশি বর্জ্য পরিস্কার করা হয়েছে। জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার দুই উল্লেখযোগ্য স্টেশন সন্তোষপুর এবং বাঘা যতীন স্টেশন চত্বরের ৪ হাজার স্কোয়ার ফুট এলাকা থেকে প্রায় ১০০ টন বর্জ্য সরানো হয়েছে।

Which is the dirtiest station in sealdah route of Indian Railways

কত নোংরা অপসারণ করা হয়েছে: রিপোর্ট বলছে, এই দুই স্টেশনই সবথেকে বেশি নোংরা বলে উঠে এসেছে। শিয়ালদহ স্টেশনের (Indian Railways) ৪ হাজার স্কোয়ার ফুট এলাকা থেকে ৫০ টন নোংরা অপসারণ করা হয়েছে। এছাড়াও বিধাননগর, পাতিপুকুর থেকে নিউ গড়িয়া স্টেশন থেকেও প্রচুর নোংরা সরানো হয়েছে।

আরও পড়ুন : ভারতের সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে চিনের! ৬ বছর পর ফের শুরু হচ্ছে বেজিং-দিল্লি বিমান পরিষেবা

কী বলা হয়েছে রেলের তরফে: রেলের তরফে আরও জানানো হয়েছে, রেলের এলাকার মধ্যে বিভিন্ন ব্যস্ত এলাকা এবং বাজার সংলগ্ন অঞ্চলগুলিকে পরিস্কার করার দিকে জোর দেওয়া হয়েছে। টালিগঞ্জ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের বুকিং কাউন্টার সংলগ্ন রাস্তাটিকেও পরিস্কার করা হয়েছে।

আরও পড়ুন : ২১-এর ভোট পরবর্তী হিংসা থেকেই শিক্ষা, নির্বাচন মিটে যাওয়ার পরেও রাজ্যে থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

পূর্ব রেলের তরফে বলা হয়েছে, সাধারণ মানুষ এবং স্থানীয় বিক্রেতারা যাতে রেল চত্বরকে ডাস্টবিন হিসেবে ব্যবহার না করে তার জন্য সচেতনতা তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।