নির্বাচনে স্বচ্ছতা রাখতে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং, বাড়ি থেকে ভোটদানের সুবিধা, আর কী কী জানাল কমিশন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : এসআইআর পর্ব মিটতেই রাজ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রথম দফার কেন্দ্রীয় বাহিনীও এসে গিয়েছে রাজ্যে। রবিবার রাতেও শহরে এসে পৌঁছেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission) জ্ঞানেশ কুমার। সঙ্গে এসেছেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন জ্ঞানেশ কুমার।

বিধানসভা নির্বাচনে ভোটারদের জন্য একগুচ্ছ সুবিধা নির্বাচন কমিশনের (Election Commission)

বৈঠকেই তিনি জানান, ভোটারদের জন্য ভোটকেন্দ্রে বেশ কিছু ব্যবস্থা করা হয়েছে। জানা যাচ্ছে, এবারে রাজ্যের সমস্ত ভোটকেন্দ্রে ১০০ শতাংশ ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। প্রতিবার মোবাইল ফোন নিয়ে সমস্যায় পড়তে হয় অনেক ভোটারকে। কিন্তু এবার এমন ব্যবস্থা করা হয়েছে যাতে ভোট দিতে যাওয়ার সময় বুথ কেন্দ্রের বাইরেও ভোটাররা মোবাইল ফোন জমা রেখে দিতে পারবেন।

Election commission special arrangements for voters

বয়স্কদের জন্য বিশেষ সুবিধা: বয়োজ্যেষ্ঠ ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে সমস্ত পোলিং স্টেশন (Election Commission) একতলায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেকটি বুথে হুইল চেয়ার এবং ব়্যাম্পের ব্যবস্থাও রাখা হচ্ছে। পাশাপাশি ৮৫ বছরের বেশি বয়সের ব্যক্তি এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য এবছরও বাড়ি থেকে ভোটদানের ব্যবস্থা থাকছে।

আরও পড়ুন : আরও উন্নত দিল্লি মেট্রো, দেশের প্রথম ‘রিং মেট্রো’ উদ্বোধন প্রধানমন্ত্রীর হাত ধরে

কী জানালেন জ্ঞানেশ কুমার: সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ইভিএম মেশিনে সমস্ত প্রার্থীদের রঙিন ছবি রাখার ব্যবস্থা করা হয়েছে। এতে ভোট দেওয়ার সময় ভোটারদের সুবিধা হবে। নির্বাচনে স্বচ্ছতা এবং নিরাপত্তা বজায় রাখতে কোনও বুথে ১২০০-র বেশি ভোটার থাকবে না বলেই জানান জ্ঞানেশ কুমার।

আরও পড়ুন : গ্যাসের দাম বাড়লেই পাল্লা দিয়ে বাড়বে অটো ভাড়া, চালকদের সঙ্গে আশঙ্কায় যাত্রীরাও

বৈঠকে তিনি আরও জানান, ভোটারদের সুবিধার্থে প্রত্যেকটি বুথে সহায়তা কেন্দ্র গঠন করা হবে। পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থাও রাখা হবে প্রত্যেকটি বুথে।