বাংলাহান্ট ডেস্ক : জ্বালানি তেলের সীমিত ভাণ্ডার নিয়ে চিন্তা দিনদিন বাড়ছে। রান্নার গ্যাসের দাম ইতিমধ্যেই বেড়েছে এক ঝটকায়। পেট্রোল ডিজেলের দাম নিয়ে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিলেও প্রশ্ন থেকেই যাচ্ছে, আর কতদিন আগের দামে ব্যবহার করা যাবে পেট্রোল ডিজেল? এমতাবস্থায় অনেক অটোচালক (Auto Fare) আর অটো নিয়ে রাস্তায় বেরোতেই চাইছেন না।
গ্যাসের দাম নিয়ে কী বলছেন অটোচালকরা?
রানিকুঠি-যাদবপুর রুটের এক অটোচালক (Auto Fare) বলেন, দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৬১কিমি অটো চালিয়ে ভাড়া উঠছে মাত্র ৩৬৮ টাকা। তাঁর কথায়, গাড়ি নিয়ে রাস্তায় বেরোলেই খরচ। তার থেকে বাড়িতে বসে থাকা ভালো। কিন্তু এভাবে আর কতদিন?

জ্বালানির দাম বাড়লে পড়তে হবে সমস্যায়: যুদ্ধের আবহে কবে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যায়, সেই চিন্তায় পড়েছেন শহর এবং শহরতলির অটোচালকেরা। জ্বালানির দাম বাড়লে গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোই মুশকিল হবে বলে মনে করছেন অটোচালকরা। শহরের অটোগুলি মূলত চলে পরিবেশবান্ধব সিএনজিতে। নির্দিষ্ট পাম্প থেকেই কেজি দরে এই গ্যাস ভরতে হয় চালকদের। দক্ষিণ কলকাতা সহ শহরতলির বিভিন্ন রুটের অটো চালকরা জানান, সোমবার সন্ধ্যাতেও ৫৭.৬৮ টাকা কিলো দরে তারা সিএনজি কিনেছেন।
আরও পড়ুন : অশান্ত মধ্যপ্রাচ্য, যুদ্ধের আবহে রাজ্যের ৪ জেলায় বাড়ল পেট্রোলের দাম
আশঙ্কা বাড়ছে দাম বৃদ্ধির: অন্যদিকে উত্তর শহরতলির দমদম, সল্টলেক, বাগুইআটি রুটের অটোচালকরা (Auto Fare) জানান, আগের তুলনায় ৫ টাকা দাম বেড়েছে গ্যাসের। গত ১০ দিন ধরে ৬২ টাকা ৪৮ পয়সা কেজি দরে গ্যাস কিনছেন তারা। এর মধ্যে আবার সব পাম্পে গ্যাস মেলেনি, তার জেরে গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা আরও বেড়েছে। অটোচালকদের আরও অভিযোগ, ই রিকশা, ব়্যাপিডো বাইকের জন্য অটোর যাত্রী সংখ্যাও কমে গিয়েছে।
আরও পড়ুন : আনন্দপুরের পর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন, চাঞ্চল্য স্থানীয় এলাকায়
তাদের হিসেব মতো, লাভের মুখ দেখতে হলে এক একজনকে অন্তত হাজার দুয়েক টাকা ভাড়া খাটতে হবে। কিন্তু তা এখন সপ্তাহে তিন দিনও হয় না। পাশাপাশি অটোচালকদের অটো ভাড়া বাবদ ৩৫০-৪০০ টাকা পর্যন্ত দিতে হয় মালিকদের। যদিও রুট বিশেষে এই ভাড়ার হার বিভিন্ন। মোট কথা, বিভিন্ন রুটের অটোচালকদের কথায়, যদি গ্যাসের দাম বাড়ে তবে ভাড়া বাড়ানো ছাড়া আর কোনও উপায় থাকবে না।












