আনন্দপুরের পর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন, চাঞ্চল্য স্থানীয় এলাকায়

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আবারও অগ্নিকাণ্ডের (Fire Incident) ঘটনা শহর কলকাতায়। জানা যাচ্ছে, রুবি হাসপাতালের পেছনে বি ইন্ডাস্ট্রিয়াল পার্কে মিও আমোরের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খোঁজ মেলেনি বলেই খবর।

ফের আগুন লাগার (Fire Incident) ঘটনা কলকাতায়

কিছুদিন আগেই আনন্দপুর এলাকার নাজিরাবাদে জোড়া গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। প্রথমে একটি গুদামে লাগে, তারপর আগুন ছড়ায় পাশের ওয়াও মোমোর গুদামে। প্রায় ৯ ঘন্টার বিধ্বংসী আগুনে বহু কর্মী প্রাণ হারান। সমগ্র গোডাউন আগুনে ভস্মীভূত হয়ে যায়।

Fire incident in Kolkata again

আনন্দপুরের ঘটনায় গ্রেফতার ২: ধ্বংসস্তূপ সরিয়ে একাধিক দেহাংশ উদ্ধার করা হয়। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ওয়াও মোমোর গুদামের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে নরেন্দ্রপুর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে ওয়াও মোমোর তরফে একটি বিবৃতি দেওয়া হয়।

আরও পড়ুন : ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ফর্ম ফিল আপ করেও টাকা ঢোকেনি? বাড়িতে বসেই করুন স্ট্যাটাস চেক

পরপর অগ্নিকাণ্ডের ঘটনা: সেখানে বলা হয়, পাশের গুদাম থেকে লাগা আগুনেই (Fire Incident) ভস্মীভূত হয় ওয়াও মোমোর গুদাম। তাতে ওই সংস্থার তিনজন কর্মীর মৃত্যু হয় বলেও উল্লেখ করা হয়। ওই মর্মান্তিক ঘটনার পর এবার ফের আরেক সংস্থার গুদামে আগুন লাগার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন : অশান্ত মধ্যপ্রাচ্য, যুদ্ধের আবহে রাজ্যের ৪ জেলায় বাড়ল পেট্রোলের দাম

প্রসঙ্গত, কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের (Fire Incident) ঘটনা লেগেই রয়েছে। সম্প্রতি সল্টলেক সেক্টর ফাইভের গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় তিনটি দমকলের ইঞ্জিন। প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন এক বহুজাতিক সংস্থার কর্মী। তাঁকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। দমকলের বেশ কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।