অশান্ত মধ্যপ্রাচ্য, যুদ্ধের আবহে রাজ্যের ৪ জেলায় বাড়ল পেট্রোলের দাম

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাজারে তেলের জোগান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তেলের সঙ্কট দেখা দিতে পারে, এই ppচিন্তায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। এদিকে এ রাজ্যেও বিভিন্ন জেলায় পেট্রোল (Petrol) এবং ডিজেলের দাম পরিবর্তন হয়েছে।

রাজ্যের চার জেলায় বেড়ে গেল পেট্রোলের (Petrol) দাম

আজ, সোমবার রাজ্যের চারটি জেলায় পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে। আবার তিনটি জেলায় তেলের দাম কমেছে। হুগলিতে আজ লিটার প্রতি পেট্রোলের দাম ২ পয়সা বেড়েছে, হয়েছে ১০৫.৭১ টাকা। হাওড়ায় লিটার প্রতি ২৯ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১০৫.৭০ পয়সা। ঝাড়গ্রামে লিটার প্রতি পেট্রোলের দাম ২ পয়সা বেড়েছে, হয়েছে ১০৬.১৩ টাকা। দার্জিলিংয়ে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২০ পয়সা, হয়েছে ১০৫.৪১ টাকা।

Petrol price hike in west bengal four states

দাম কমেছে কিছু জেলায়: বীরভূমে লিটার প্রতি ৮ পয়সা কমে আজ পেট্রোলের দাম হয়েছে ১০৬.২৯ টাকা। দক্ষিণ দিনাজপুরে লিটার প্রতি পেট্রোলের দাম ৪১ পয়সা কমেছে, হয়েছে ১০৫.৭৬ টাকা। জলপাইগুড়িতে আজ লিটার প্রতি পেট্রোলের (Petrol) দাম ৩৭ পয়সা কমে হয়েছে ১০৫.৩০ টাকা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম অপরিবর্তিতই রয়েছে এদিন।

আরও পড়ুন: নারী দিবসের উপহার, কবে থেকে ঢুকবে যুবসাথীর টাকা? এল বড় ঘোষণা

বেড়েছে ডিজেলের দামও: অন্যদিকে হুগলিতে আজ লিটার প্রতি ডিজেলের দাম ২ পয়সা বেড়ে হয়েছে ৯২.৫২ টাকা। হাওড়ায় ২৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ৯২.২৮ টাকা। ঝাড়গ্রামে লিটার প্রতি ২ পয়সা বেড়েছে আজ ডিজেলের দাম, হয়েছে ৯২.৬৫ টাকা।

আরও পড়ুন : ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ফর্ম ফিল আপ করেও টাকা ঢোকেনি? বাড়িতে বসেই করুন স্ট্যাটাস চেক

বীরভূমে আজ লিটার প্রতি ডিজেলের দাম কমেছে ৮ পয়সা, হয়েছে ৯২.৮৩ টাকা। দক্ষিণ দিনাজপুরে ৩৯ পয়সা কমে হয়েছে লিটার প্রতি ৯২.৩৩ টাকা। দার্জিলিংয়ে ১৯ পয়সা কমে লিটার প্রতি ডিজেলের দাম এদিন হয়েছে ৯২.০১ টাকা এবং জলপাইগুড়িতে ৩৪ পয়সা কমে এদিন লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৯১.৯১ টাকা।