ভোটমুখী রাজ্যে বিশেষ কেন্দ্রীয় পর্যবেক্ষক, ট্রেনিং শুরু ১৪৪৪ আধিকারিকদের

Published on:

Published on:

Election Commission is taking a tough stance on SIR
Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। চলমান এসআইআর প্রক্রিয়ার মাঝেই আসন্ন নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ভোটের কথা মাথায় রেখেই এবার এক বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। শুধু তো পশ্চিমবঙ্গে নয়, অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ুতে ভোটের সময় মোতায়েন থাকবে পর্যবেক্ষক। এই প্রেক্ষিতে মোট ১৪৪৪ জন আধিকারিককে নিয়ে দুদিন ধরে দিল্লিতে চলছে ট্রেনিং।

 নির্বাচনের আগে বড় পদক্ষেপ কমিশনের (Election Commission)

এই ১৪৪৪ জন আধিকারিকদের মধ্যে রয়েছেন ৭১৪ জন জেনারেল অবজারভার, ২৩৩ জন পুলিশ অবজারভার, ৪৯৭ এক্সপেনডিচার অবজারভার। কী ভূমিকা হতে চলেছে এই পর্যবেক্ষকদের? স্পষ্ট করল নির্বাচন কমিশন।

Election commission took big step ahead of assembly election

কী কাজ এই পর্যবেক্ষকদের: এ বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, প্রতি রাজ্যে স্বচ্ছ, অবাধ নির্বাচন হতে হবে। পুরো নির্বাচনী প্রক্রিয়া আরও শক্তিশালী করলে এই কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সাহায্য করবে। পাশাপাশি কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভোটারদের অভিযোগেরও দ্রুত নিস্পত্তি ঘটাতে হবে।

আরও পড়ুন : আজ থেকেই মিলবে ‘দেশু ৭’ এর গোল্ডেন টিকিট, কী বিশেষত্ব রয়েছে?

কী নির্দেশ কমিশনের: ভোটার ইনফরমেশন স্লিপ সময়মতো বিতরণ সম্পূর্ণ করার বিষয়ে নির্দেশ দিয়েছে কমিশন (Election Commission)। আর এই সমস্ত নির্দেশ কঠোরভাবে মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে। এছাড়াও রাজনৈতিক দলগুলি সহ প্রার্থী এবং ভোটারদের জন্য পর্যবেক্ষকদের সবসময় তৎপর থাকতে বলা হয়েছে কমিশনের তরফে।

আরও পড়ুন : ‘দাদাগিরি’ ছেড়ে ‘বিগ বস’এ সঞ্চালনা, কবে থেকে সম্প্রচার শুরু সৌরভের নতুন শোয়ের?

অন্যদিকে নির্বাচনের আগে ভোটারদের সমস্ত রকম সুবিধা নিশ্চিত করতে ভোটকেন্দ্র গুলি পরিদর্শনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটমুখী রাজ্যগুলিতে সমগ্র পরিস্থিতির উপরে নজর রয়েছে কমিশনের।