Durga Puja 2026 Live Updates

আজ থেকেই মিলবে ‘দেশু ৭’ এর গোল্ডেন টিকিট, কী বিশেষত্ব রয়েছে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ছাব্বিশের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে দেব শুভশ্রী (Dev-Subhashree) জুটির নতুন ছবি। ‘দেশু ৭’ নিয়ে বড়পর্দায় ফিরছেন দুজনে। ইতিমধ্যেই ছবির আগাম টিকিট বুকিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার শোয়ের ‘গোল্ডেন টিকিট’ও হাতে পেতে চলেছেন দর্শকরা। কী বিশেষত্ব রয়েছে এই গোল্ডেন টিকিটে?

পাওয়া যাচ্ছে দেব শুভশ্রীর (Dev-Subhashree) ছবির গোল্ডেন টিকিট

অনলাইনের টিকিট বুকিংয়ের পর এই প্রথম তা হাতে পাবেন দর্শকরা। এই গোল্ডেন টিকিটে থাকছে দেশু জুটির অটোগ্রাফও। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে ঘোষণা করে দেব শুভশ্রী জানান, আজ থেকেই শোয়ের ফার্স্ট ডে ফার্স্ট শো এর গোল্ডেন টিকিট পাওয়া যাচ্ছে। যে প্রেক্ষাগৃহে টিকিট বুক করা হয়েছে, সেখানেই মিলবে গোল্ডেন টিকিট।

Dev-Subhashree movie golden ticket is available

এখনও ঠিক হয়নি নাম: উল্লেখ্য, এখনও পর্যন্ত ছবির নাম ঠিক হয়নি, লেখা হয়নি চিত্রনাট্যও। কিন্তু টিকিটের অগ্রিম বুকিং নিয়ে বিতর্কও মাথাচাড়া দিয়ে উঠেছিল। সেন্সর ছাড়া এভাবে অনলাইনে কোনও ছবির টিকিট আগাম বুকিংয়ের জন্য আনা যায় কিনা তা নিয়েও চলেছে জলঘোলা।

আরও পড়ুন : সিরিয়াল শেষ হলেও বন্ধুত্ব অটুট, রণজয়-শ্যামৌপ্তিকে জমিয়ে আইবুড়োভাত খাওয়াল ‘কোন গোপনে’ টিম

কেমন হবে ছবিটি: জানা যাচ্ছে, আবারও একটি প্রেমের ছবিতেই জুটি বাঁধতে চলেছেন দেব শুভশ্রী (Dev-Subhashree)। এও শোনা যাচ্ছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস এর প্রযোজনাতেই তৈরি হবে ছবিটি। তবে ছবির পরিচালনা কে করবে তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন : আরও ঘোরালো মামলা, তনয়ের বিরুদ্ধে এবার শ্লীলতাহানির ধারা! গোপন জবানবন্দি দিলেন মিমি

আবার ফিরছে প্রিয় জুটি: প্রসঙ্গত, ধূমকেতুর প্রচারে কোনও খামতি রাখেননি দেব শুভশ্রী। একসঙ্গে ছবির প্রচারে গিয়েছেন। নৈহাটির বড়মার কাছেও পুজো দিতে গিয়েছিলেন দুজনে। প্রিয় জুটিকে একসঙ্গে দেখে আপ্লুত ছিলেন অনুরাগীরাও। কিন্তু ছবি মুক্তি পেতে না পেতেই ফের শুরু হয় বিতর্ক। নতুন করে দূরত্ব তৈরি হয়েছিল দেব শুভশ্রীর মধ্যে। এমনকি সেই বিতর্কে জড়িয়েছিল রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রের নামও। অনেকেই ভেবেছিলেন আর বুঝি একসঙ্গে ছবি করবেন না তাঁরা। কিন্তু নিন্দুকদের ভুল প্রমাণ করে আবারও একসঙ্গে জুটি বাঁধছেন দেব শুভশ্রী।