সিরিয়াল শেষ হলেও বন্ধুত্ব অটুট, রণজয়-শ্যামৌপ্তিকে জমিয়ে আইবুড়োভাত খাওয়াল ‘কোন গোপনে’ টিম

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : হাতে আর মোটে দু সপ্তাহ। তারপরেই বিয়ের পিঁড়িতে বসছেন রণজয় বিষ্ণু (Ranojoy-Shyamoupti) এবং শ্যামৌপ্তি মুদলী। বিয়ের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। অসুস্থতা কাটিয়ে উঠেছেন অভিনেতাও। টুকটাক চলছে দুজনের আইবুড়োভাত পর্ব। আর এবার জুটিতে দুজনকে বসিয়ে আইবুড়োভাত খাওয়াল ‘কোন গোপনে মন ভেসেছে’ টিম।

রণজয়-শ্যামৌপ্তিকে (Ranojoy-Shyamoupti) আইবুড়োভাত খাওয়াল কোন গোপনে পরিবার

বেশ কয়েক মাস হল গল্প ফুরিয়েছে শ্যামলী অনিকেতের। এবার বাস্তব জীবনে বিয়ের পিঁড়িতে বসছেন পর্দার অনিকেত। তাই তার আগে আইবুড়োভাতের এলাহি আয়োজন করেছিল ‘কোন গোপনে’ টিম। তবে একা রণজয়কে নয়, শ্যামৌপ্তিকেও আইবুড়োভাত খাইয়েছেন তাঁরা।

Kon gopone team gave aiburobhat to ranojoy-shyamoupti

ভাইরাল হয়েছে ছবি: উপস্থিত ছিলেন রণজয়কে পর্দার বাবা অনিমেষ, জেঠিমা তনুশ্রী, বৌদি শ্রীতমা এবং বোন অস্মিতাকেও। রণজয় শ্যামৌপ্তি দুজনের গলায় ছিল লাল হলুদ ফুলের মালা। একগুচ্ছ ‘গ্রুপফি’র পাশাপাশি আইবুড়োভাতের খাবার দাবারের ছবিও শেয়ার করেছেন তনুশ্রী। কী ছিল মেনুতে?

আরও পড়ুন : লাগাতার প্রাণনাশের হুমকি, হামলাও হয় গোবিন্দার উপর! যোগীর সঙ্গে সাক্ষাতের পরেই গুরুতর অভিযোগ

কী ছিল আইবুড়োভাতে: থালায় সাজানো ছিল ফিশ ফ্রাই, ভেজ ফ্রায়েড রাইস, চিলি চিকেন, মাছের পদ আর শেষপাতে কমলাভোগ এবং রসমালাই। এদিন উপস্থিত থাকতে পারেননি রণজয়ের (Ranojoy-Shyamoupti) পর্দার বোন মিশমি দাস। তিনি কমেন্ট করেছেন, ‘আমি মিস করলাম’। তবে এই টিমে দেখা মেলেনি শ্বেতা ভট্টাচার্যের। প্রিয় সিরিয়ালের পুরনো মুখদের আবারও দেখা পেয়ে খুশি নেটিজেনরা।

আরও পড়ুন : প্রেমিকাকে অত্যাচার-যৌন হেনস্থার অভিযোগ ‘ননসেন’ শমীকের বিরুদ্ধে, রাজ্য সরকারকে বিঁধে বানিয়েছিলেন ভিডিও

প্রসঙ্গত, প্রেমের দিন অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তেই চারহাত এক হচ্ছে রণজয় শ্যামৌপ্তির। একই দিনে রিসেপশন। জানা গিয়েছে, খুব বেশি জাঁকজমক নয়। বরং ছিমছাম অনুষ্ঠান করবেন তাঁরা। এমন সাদামাটা অনুষ্ঠানই নাকি রণজয়ের পছন্দ। যদিও বিয়ে নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।