লাগাতার প্রাণনাশের হুমকি, হামলাও হয় গোবিন্দার উপর! যোগীর সঙ্গে সাক্ষাতের পরেই গুরুতর অভিযোগ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কী যে হচ্ছে বলিউডে! একের পর এক অভিনেতা পাচ্ছেন প্রাণনাশের হুমকি, কারোর আবার বাড়ির সামনে চলছে গুলি। আতঙ্কে তটস্থ হয়ে রয়েছে মুম্বই নগরী। এবার প্রাণনাশের হুমকি পেলেন অভিনেতা গোবিন্দা (Govinda)। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। তারপরেই হঠাৎ বড়সড় অভিযোগ। লাগাতার নাকি খুনের হুমকি পেয়ে চলেছেন গোবিন্দা, এমনই অভিযোগ তাঁর সহকারীর। এমনকি এর আগে নাকি হামলার হাত থেকেও কোনোক্রমে রক্ষা পান গোবিন্দা।

লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন গোবিন্দা (Govinda)?

ঘটনাটি ২০২৪ সালের। হঠাৎ একটি খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল বলিউডে। নিজেরই বন্দুক থেকে ছোড়া গুলিতে আহত গোবিন্দা। তাঁর পায়ে গুলি লেগেছিল। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সে সময় জানা গিয়েছিল, ভোর ছটায় কলকাতায় আসার বিমান ছিল গোবিন্দার। ভোরবেলা বাড়ি থেকে বেরোনোর সময় তাড়াহুড়োতে নিজের আগ্নেয়াস্ত্র আলমারিতে রাখার সময়েই ভুলবশত চলে যায় গুলি। কিন্তু এবার জানা গেল অন্য খবর।

Govinda pa said he has been getting threats

কী ঘটেছিল সেদিন: গোবিন্দার (Govinda) ব্যক্তিগত সহকারী এক সাক্ষাৎকারে জানান সেদিন আসলে হামলার মুখে পড়েছিলেন অভিনেতা। বাঁচতে গিয়েই ভুল করে নিজের পায়ে গুলি লেগে যায় তাঁর। অভিনেতার সহকারী শশী বলেন, বেশ কিছুদিন ধরেই হুমকি ফোন পাচ্ছিলেন তিনি। তারপরেই হামলা হয় তাঁর উপরে।

আরও পড়ুন : প্রথম স্থান ছিনিয়ে নিল ‘পরিণীতা’, অবিশ্বাস্য উত্থান জি বাংলার, প্রথম পাঁচেই ৭ টি সিরিয়াল!

বড় ফাঁড়া কাটে গোবিন্দার: শশী বলেন, খবর পেয়েই ভোর চারটের সময় ছুটতে ছুটতে গিয়েছিলেন তিনি। দায়ের করা হয়েছিল এফআইআর। সে রাতের ঘটনার ভিডিও তাঁদের কাছে রয়েছে বলে জানান তিনি। সে যাত্রা কাছে বন্দুক এবং ফোন থাকাতেই গোবিন্দা প্রাণে বেঁচে গিয়েছিলেন বলে জানান তাঁর সহকারী।

আরও পড়ুন : পয়লা বৈশাখের আগেই শুরু যাত্রী পরিষেবা? কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে বড় আপডেট

প্রসঙ্গত, সম্প্রতি যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন গোবিন্দা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ‘স্বর্গীয়’ অনুভূতি বলে লিখেছিলেন অভিনেতা। তারপরেই হঠাৎ এই তথ্য ফাঁস করলেন তাঁর সহকারী।