পয়লা বৈশাখের আগেই শুরু যাত্রী পরিষেবা? কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরে ঢেলে সাজানো হচ্ছে কলকাতা মেট্রোকে (Kolkata Metro)। ব্লু লাইনের প্রান্তিক স্টেশন কবি সুভাষের পুনর্নির্মাণ কাজ অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে। একই সঙ্গে ব্লু লাইনের ভূগর্ভস্থ স্টেশন এবং টানেলের মধ্যে বাতানুকূল ব্যবস্থাও বদল করে ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি। তবে অন্যদিকে অরেঞ্জ লাইনের কাজ এখনও আটকে রয়েছে।

কাজ শুরু হয়ে গেল কবি সুভাষ মেট্রো (Kolkata Metro) স্টেশনের

বিগত প্রায় পাঁচ ছয় মাস ধরে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল কবি সুভাষ স্টেশন। কাজ শুরু না করার অভিযোগ উঠেছিল মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হল স্টেশন পুনর্নির্মাণের কাজ। কিন্তু কবে থেকে যাত্রীদের জন্য পরিষেবা চালু হবে এই স্টেশনে?

Maintenance work officially started at Kolkata Metro kavi subhash station

কবে থেকে শুরু পরিষেবা: মেট্রো সূত্রে খবর, পয়লা বৈশাখ অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি সময়ের আগেই পরিষেবা চালু হওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বদলানো হয়েছে নকশা, আরও উন্নত পরিকাঠামো এবং যাত্রী নিরাপত্তার প্রতিশ্রুতি দেবে কবি সুভাষ মেট্রো (Kolkata Metro) স্টেশন। মূলত দক্ষিণ কলকাতা এবং শহরতলির যাত্রীদের জন্য এই স্টেশন হল প্রাণকেন্দ্র। বহু যাত্রী এই স্টেশন দিয়েই যাতায়াত করতেন। স্টেশনটি বন্ধ হয়ে যেতে মাথায় হাত পড়েছিল তাদের। তবে এবার স্টেশন চালু হওয়ার খবরে খুশি যাত্রীরা।

আরও পড়ুন : ‘নেশার ঘোরে আধঘন্টা ধরে…’ সায়কের বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ স্যান্ডির!

ব্লু লাইনে চলছে কাজ: পাশাপাশি ব্লু লাইনে শুরু হতে চলেছে টানেল ভেন্টিলেশনের কাজ। বর্তমানে ভূগর্ভস্থ যে স্টেশন এবং লাগোয়া সুড়ঙ্গ, সেখানে বাতানুকূল ব্যবস্থায় বাতাস ঠাণ্ডা রাখতে জল ব্যবহার করা হয়। কিন্তু এবার তা বদলে বাতাসনির্ভর প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। এতে বছরে যেমন প্রায় ১৮ কোটি লিটার জল সাশ্রয়ের সঙ্গে সঙ্গে প্রচুর বিদ্যুৎও বাঁচবে। প্রতিটি স্টেশনের দুই প্রান্তে বসানো হবে এই সিস্টেম। জানা গিয়েছে, পরিষেবা বন্ধ না রেখে প্রতিদিন রাতে ধাপে ধাপে করা হবে কাজ।

আরও পড়ুন : প্রথম স্থান ছিনিয়ে নিল ‘পরিণীতা’, অবিশ্বাস্য উত্থান জি বাংলার, প্রথম পাঁচেই ৭ টি সিরিয়াল!

তবে অন্যদিকে কাজ থমকে রয়েছে অরেঞ্জ লাইনে। চিংড়িঘাটায় ১৫ ফেব্রুয়ারি থেকে টানা ছয় রাত চার ঘন্টা করে ট্রাফিক ব্লক রেখে কাজ করার পরিকল্পনা থাকলেও মেলেনি অনুমোদন। পুলিশের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলছে এখন। এছাড়াও আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক। এমতাবস্থায় রাস্তা বন্ধ থাকলে বড় সমস্যায় পড়বেন পরীক্ষার্থীরা।