আরও ঘোরালো মামলা, তনয়ের বিরুদ্ধে এবার শ্লীলতাহানির ধারা! গোপন জবানবন্দি দিলেন মিমি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বনাম তনয় শাস্ত্রী মামলায় নতুন মোড়। এবার শ্লীলতাহানির ধারায় বনগাঁ আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দিলেন প্রাক্তন সাংসদ। আদালত থেকে বেরিয়েও আবারও তনয় শাস্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মিমি বলেন, তাঁকে যে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে লড়ছেন তিনি।

বনগাঁ আদালতে গোপন জবানবন্দি মিমির (Mimi Chakraborty)

বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দিয়ে বাইরে বেরিয়ে মিমি বলেন, বিচারকের কাছে যে জবানবন্দি দেওয়ার কথা ছিল সেটাই দিতে এসেছিলেন তিনি। তাঁর লড়াই মিথ্যের বিরুদ্ধে। তাঁর নামে যে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে তার বিরুদ্ধেই লড়াই চালাচ্ছেন তিনি। অন্যদিকে তনয় শাস্ত্রীর আইনজীবী বলেন, বিচারক গোপন জবানবন্দি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এটা তদন্তেরই একটা অংশ।

New update on mimi chakraborty vs tanay shastri case

কী ঘটেছিল ঘটনাটি: প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি বনগাঁ পৌরসভার নয়া গোপালগঞ্জ যুবক সংঘের একটি সাংষ্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলেন মিমি (Mimi Chakraborty)। সেখানেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে ক্লাবের কর্মকর্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। মাঝপথে গান থামিয়ে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয় মিমিকে।

আরও পড়ুন : প্রেমিকাকে অত্যাচার-যৌন হেনস্থার অভিযোগ ‘ননসেন’ শমীকের বিরুদ্ধে, রাজ্য সরকারকে বিঁধে বানিয়েছিলেন ভিডিও

যোগ হল নতুন ধারা: এই ঘটনার পরেই তনয় শাস্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মিমি। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তনয়কে। চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। সম্প্রতি ফের আদালতে তোলা হলে আবারও চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এবার এই মামলায় নতুন করে জুড়ল শ্লীলতাহানির ধারা।

আরও পড়ুন : সিরিয়াল শেষ হলেও বন্ধুত্ব অটুট, রণজয়-শ্যামৌপ্তিকে জমিয়ে আইবুড়োভাত খাওয়াল ‘কোন গোপনে’ টিম

এদিকে তনয় শাস্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও ক্লাবের অন্যান্য সদস্যরা তাঁর সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন বলেই জানান মিমি। উপরন্তু তিনি নেমে আসার পরেও অনুষ্ঠান হয়েছে বলেও জানান তিনি। যদিও অভিযুক্ত তনয় প্রথম থেকেই দাবি করে আসছেন, ঘটনার দিন তিনি অসম্মান করেননি মিমিকে। প্রসঙ্গত, প্রথমে তনয়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন মিমি। পুলিশ তাঁকে গ্রেফতার করতে গেলে অসহযোগিতার অভিযোগ ওঠে তনয় এবং তাঁর সহকারীদের বিরুদ্ধে। সেই অভিযোগেই গ্রেফতার করা হয় তাঁকে।