বাংলাহান্ট ডেস্ক : পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির পর এবার আবারও বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। মূল্যবৃদ্ধির জেরে একের পর জিনিসের দাম বেড়েই চলেছে। এমনকি শোনা যাচ্ছে, এবার নাকি বাড়তে পারে ইলেকট্রিসিটি বিলও (Electric Bill)।
বাড়তে পারে ইলেকট্রিসিটি খরচ (Electric Bill)
সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির তরফে ফিক্সড মান্থলি ইলেকট্রিসিটি চার্জ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব গৃহীত হলেই ইলেকট্রিসিটির দাম বাড়তে পারে অনেকটাই। সেক্ষেত্রে বিদ্যুৎ খরচ যদি কমও হয় তাহলেও বিল আসবে বেশি।

কেন এই প্রস্তাবনা: কিন্তু কেন হঠাৎ এমন প্রস্তাব? জানা যাচ্ছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তাদের ক্ষতি পূরণ করতেই মান্থলি চার্জ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আসলে বিদ্যুৎ খরচ (Electric Bill) কমাতে অনেক গৃহস্থ বাড়িই ঝুঁকছে সৌরবিদ্যুতের দিকে। রুফটপ সোলার সিস্টেম লাগানো হচ্ছে অনেক বাড়িতে।
আরও পড়ুন : সাতটি হাইওয়ের দায়িত্ব সামলাবে কেন্দ্রীয় সংস্থা, বড় পদক্ষেপ নবান্নের
ক্ষতিগ্রস্ত হচ্ছে কোম্পানি: অন্যদিকে শিল্পক্ষেত্রগুলি ক্যাপটিভ পাওয়ার জেনারেশনের উপরে নির্ভরশীলতা বাড়াচ্ছে। এর জেরেই ক্ষতিগ্রস্ত হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি। তাদের ক্ষতি পূরণ করতে শীঘ্রই ফোরাম অফ রেগুলেটরসের কাছে প্রস্তাব রাখা হবে।
আরও পড়ুন : কবি সুভাষ স্টেশন ভাঙার কাজ শুরু, কবে থেকে চালু মেট্রো পরিষেবা?
চিন্তার বিষয় হল, এই প্রস্তাব যদি গৃহীত হয়, তবে মাসিক ইলেকট্রিসিটি বিলের একটা বড় অংশ বাধ্যতামূলক নির্দিষ্ট চার্জ বা ফিক্সড চার্জ হিসেবে আসবে। অর্থাৎ বিদ্যুৎ যদি কমও খরচ হয়, তবুও নির্ধারিত চার্জ দিতেই হবে গ্রাহককে।













