সোনা পাপ্পু কাণ্ডে ED-র বড় অভিযান! উদ্ধার ১০ লক্ষ, রেশন দুর্নীতিতে আরও ১৮ লক্ষ বাজেয়াপ্ত

Published on:

Published on:

Enforcement Directorate Raid in Kolkata Before Elections
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোনা পাপ্পুকে ঘিরে আর্থিক তছরুপের তদন্তে ফের বড় পদক্ষেপ নিল ইডি (Enforcement Directorate)। কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে নগদ টাকা, সোনার গয়না এবং গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের দাবি, এই মামলার সূত্র ধরেই উঠে এসেছে বড় আর্থিক লেনদেন এবং হাওয়ালা চক্রের ইঙ্গিত। একই সঙ্গে রেশন দুর্নীতি মামলাতেও আলাদা অভিযানে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা।

কলকাতার তিনটি জায়গায় তল্লাশি ইডির (Enforcement Directorate)

বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে তদন্ত চালাচ্ছে ইডি (Enforcement Directorate)। সেই তদন্তের অংশ হিসেবেই রবিবার কলকাতার তিনটি জায়গায় তল্লাশি চালানো হয়। আনন্দপুর ও আলিপুরে দুই ব্যবসায়ীর বাড়ি-সহ মোট তিন জায়গায় চলে এই অভিযান।

ইডির (Enforcement Directorate) দাবি, ওই তল্লাশি থেকে প্রায় ১০ লক্ষ টাকা, সোনার গয়না, কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে। তদন্তকারীদের বক্তব্য, বাজেয়াপ্ত হওয়া নথির মধ্যে এমন কিছু তথ্য রয়েছে যা রাজনৈতিক মহলের কয়েকজন ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনের ইঙ্গিত দিচ্ছে।

এখনও পর্যন্ত সোনা পাপ্পুকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী জয় কামদারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ইডি (Enforcement Directorate)। বর্তমানে তিনি ইডি হেফাজতে রয়েছেন। মঙ্গলবার তাঁর হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা। তদন্তে উঠে এসেছে, জয় কামদার এবং সোনা পাপ্পুর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

দু’জনের মধ্যে মোটা অঙ্কের টাকার লেনদেনও হয়েছে বলে দাবি তদন্তকারীদের। ইডির (Enforcement Directorate) আরও অভিযোগ, জয় সোনা পাপ্পুর স্ত্রীকে আগ্নেয়াস্ত্র পাঠিয়েছিলেন। যদিও সেই অস্ত্র কেনার কোনও বৈধ নথি দেখাতে পারেননি ওই মহিলা। তদন্তকারী সংস্থার দাবি, বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে হাওয়ালা লেনদেনেরও ইঙ্গিত মিলেছে। সেই সূত্র ধরেই আরও তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

Enforcement Directorate raids in Kolkata over 1 crore cash seized

আরও পড়ুনঃ রোজভ্যালি কাণ্ডে বড় স্বস্তি! লক্ষাধিক আমানতকারীকে কোটি কোটি টাকা ফেরত দিচ্ছে ED

অন্যদিকে, গত শনিবার রেশন দুর্নীতি মামলাতেও কলকাতা, হাবড়া এবং বর্ধমানের বিভিন্ন জায়গায় অভিযান চালায় ইডি (Enforcement Directorate)। মোট ১১টি জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ১৮.৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি উদ্ধার হয়েছে বেশ কিছু নথি এবং ডিজিটাল ডিভাইসও।