পুর নিয়োগ কাণ্ডে রথীন ঘোষকে ফের ডাক ইডির! বুধবার হাজিরার নির্দেশ

Published on:

Published on:

Enforcement Directorate summons Rathin Ghosh again
Follow

বাংলা হান্ট ডেস্ক : পুর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় আবারও সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Enforcement Directorate)। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে (Rathin Ghosh) ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি। ভোটপর্ব শেষ হতেই এই ডাকে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

রথীনকে তলব ইডির (Enforcement Directorate)

ইডি জানিয়েছে, আগামী বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাদের দফতরে হাজির হতে হবে রথীন ঘোষকে। এর আগেও নির্বাচনের আগে একাধিকবার তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু মধ্যমগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে প্রচারে ব্যস্ত থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। পরবর্তীতে রথীন ঘোষ নিজেই ইডির কাছে আবেদন করেন, যাতে ভোটগ্রহণ শেষ হওয়ার পর তাঁকে ডাকা হয়।

সেই অনুরোধের প্রেক্ষিতেই এবার নতুন করে নোটিস পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। আগামী সোমবার রাজ্যে ভোটগণনা, আর তার ঠিক দু’দিন পরেই ইডির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই একই মামলায় রাজ্যের আরেক মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজিত বসুকেও আগেই তলব করেছিল ইডি। কলকাতা হাই কোর্টের নির্দেশের পর আজ, শুক্রবার সকালে নির্ধারিত সময়ে ইডি দফতরে গিয়ে হাজির হন তিনি।

Enforcement Directorate summons Rathin Ghosh again

আরও পড়ুন :ফলপ্রকাশের দিন কী নিয়ম? কারা গোনেন ভোট, কখন শুরু হয় EVM খোলা-জানেন ?

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে এই মামলায় রথীন ঘোষকে জেরা করে ইডি। তল্লাশি চালানো হয় তাঁর বাড়িতে‌। অন্যদিকে, ২০২৪ ও ২০২৫ সালে সুজিত বসুর অফিস ও বাসভবনে অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের পরিধি ধীরে ধীরে আরও বড় হচ্ছে। ভোটের আবহ কাটতেই ফের সক্রিয় হয়ে উঠেছে ইডি। আগামী দিনে এই তদন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।