প্রভিডেন্ট ফান্ড গ্রাহকদের জন্য খারাপ খবর! সুদ কমানোর পথে EPFO

Published on:

Published on:

EPFO Interest Rate May Drop in 2025-26
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই প্রভিডেন্ট ফান্ড গ্রাহকদের জন্য চিন্তার খবর। ২০২৫-২৬ অর্থবর্ষে EPFO সুদের হার কমাতে পারে। এমনই জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। চলতি মাসেই বসতে চলেছে EPFO-এর কেন্দ্রীয় বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানেই ঠিক হবে, আগামী অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপর কত শতাংশ সুদ মিলবে। গত কয়েক বছর ধরে সুদের হার ধীরে ধীরে কমলেও, এবছর তা আরও কিছুটা কমতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

EPFO তে সুদের হার

সূত্রের খবর, আগামী অর্থবর্ষে বার্ষিক সুদের হার ৮ শতাংশ থেকে ৮.২০ শতাংশের মধ্যে নির্ধারণ করা হতে পারে। যা গত অর্থবর্ষে ছিল ৮.৩০ শতাংশ। অর্থাৎ, সুদের হার কিছুটা কমার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে এই হার এখনও চূড়ান্ত নয়। শেষ সিদ্ধান্ত নেবে EPFO–এর কেন্দ্রীয় বোর্ড।
মার্চ মাসে কেন্দ্রীয় বোর্ডের বৈঠকে এই সুপারিশ নিয়ে আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তারপরই সরকারিভাবে নতুন সুদের হার ঘোষণা করা হবে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, শুধু আর্থিক হিসেব নয়, এবার সুদের হার নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কারণ চলতি বছরেই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল-সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এই অবস্থায় গ্রাহকদের কথা মাথায় রেখে সুদের হার অপরিবর্তিতও রাখা হতে পারে। সেক্ষেত্রে ২০২৫-২৬ অর্থবর্ষেও সুদের হার ৮.২৫ শতাংশে স্থির থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

গত ১২ বছরের সুদের হারের খতিয়ান

  • ২০১৪-১৫: ৮.৮ শতাংশ
  • ২০১৫-১৬: ৮.৮ শতাংশ
  • ২০১৬-১৭: ৮.৭ শতাংশ
  • ২০১৭-১৮: ৮.৬ শতাংশ
  • ২০১৮-১৯: ৮.৭ শতাংশ
  • ২০১৯-২০: ৮.৫ শতাংশ
  • ২০২০-২১: ৮.৫ শতাংশ
  • ২০২১-২২: ৮.১ শতাংশ
  • ২০২২-২৩: ৮.২ শতাংশ
  • ২০২৩-২৪: ৮.৩ শতাংশ
  • ২০২৪-২৫: ৮.৩ শতাংশ

এই তালিকা থেকেই স্পষ্ট, গত এক দশকে সুদের হার ধীরে ধীরে কমেছে। ফলে এবারও সেই ধারা বজায় থাকবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

EPFO set to revise PF wage ceiling

আরও পড়ুনঃ ডোমিসাইল সার্টিফিকেট পেতে কী কী লাগবে? রইল সম্পূর্ণ গাইড

কবে চূড়ান্ত সিদ্ধান্ত?

চলতি মাসের শেষ দিকে ফিনান্স, ইনভেস্টমেন্ট ও অডিট কমিটির বৈঠক হবে। সেই বৈঠকের সুপারিশের ভিত্তিতে মার্চ মাসে EPFO কেন্দ্রীয় বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তারপরই আনুষ্ঠানিকভাবে নতুন সুদের হার ঘোষণা করা হবে।
ততদিন পর্যন্ত গ্রাহকদের অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।