SIR শুনানির লাইনে দাঁড়িয়েও জীবন যুদ্ধের লড়াই, বৃদ্ধার হাতে ভিক্ষার বাটি

Published on:

Published on:

Even while attending the hearing of SIR, the elderly woman is fighting the battle of life.
Follow

বাংলা হান্ট ডেস্ক: চন্দননগর (Chandannagar) হুগলির বিখ্যাত শহর। চলছে চন্দননগরে এসআইআর (SIR) এর শুনানি। সেখানেই দেখা গেল মহকুমা শাসকের অফিসের (SDO Office) সামনে একজন বৃদ্ধা ভিক্ষা করছেন। মহকুমা শাসকের অফিসে তখন চলছে এসআইআরের জন্য শুনানি। দপ্তরের বাইরে বহু লোকের লাইন পড়েছে। সেখানেই দেখা গেল এই দৃশ্য।

SIR এর শুনানিতে এসে ভিক্ষা কেন অসহায় বৃদ্ধার?

রাজ্যজুড়ে যে এসআইআর প্রক্রিয়া চলছে, তাতে এখন দিকে দিকে হয়েছে শুনানি কেন্দ্র গঠন করা হয়েছে। বহু মানুষ সেখানে যাচ্ছে নথিপত্র নিয়ে। পারুল বন্দ্যোপাধ্যায় এ রকমই একজন বৃদ্ধা, যার শুনানির জন্য ডাক এসেছে চন্দননগরের মহকুমা শাসকের দপ্তরে। তার স্বামী আগেই মারা গেছেন। তিনি চন্দননগর ২ নিরঞ্জন নগর এলাকার বাসিন্দা।

বিভিন্ন এলাকায় তিনি ঘুরে ঘুরে ভিক্ষা করেন। তার এক মেয়ে ও নাতি আছে বাড়িতে। তিনি আগে বাড়িতে বাড়িতে পরিচালিকার কাজ করতেন। এভাবেই তিনি সংসার চালাতেন। কিন্তু হাত ভেঙে যাওয়ার পর সেই কাজও আর করতে পারছেন না। পড়ে গিয়ে বৃদ্ধার হাত ভেঙে যায় এবং এখন ভিক্ষা করে তার দিন চলে। তিনি মহকুমা শাসকের দপ্তরের বাইরে ভিক্ষা করতে শুরু করেন শুনানিতে এসে।

বৃদ্ধার প্রতিবন্ধী কার্ড রয়েছে। কিছুদিন আগে তার বাড়িতে এসআইআর এর নোটিশ পৌঁছায়। এই নোটিশ পেয়ে তিনি চিন্তায় পড়ে যান। ১৯৭২ সাল থেকে তিনি ভোট দিচ্ছেন বলে দাবি করেন। তার বক্তব্য শুনানির জন্য সময় নষ্ট হলে কিভাবে চলবে? কারণ হাত ভেঙে যাওয়ার পর তিনি আর ভালোভাবে কাজ করতে পারেন না। অনেক কষ্টে তার সংসার চলে। আগে তার মেয়ে আয়ার কাজ করত, কিন্তু তিনিও এখন কর্মহীন অবস্থায় বাড়িতে বসে, তাই এই বৃদ্ধা ভিক্ষা করছেন।

এসআইআর এর লাইনে প্রচুর লোক রয়েছে সেটা দেখেই তিনি এখানে ভিক্ষা করতে শুরু করেন। কারণ সংসার চালাবার জন্য এটাই তার একমাত্র সম্বল। বয়স হয়ে যাওয়ার জন্য তিনি অসুস্থ শরীরে কাজ করতে পারেন না। তাই ভিক্ষা করছেন বলে জানান তিনি।

আরও পড়ুন: ২০২১ সালে দিয়েছিলেন ভাইফোঁটা, ২৬-এ তাঁকেই বিয়ে! হিরণ-ঋতিকার ছবি নিয়ে বিষ্ফোরক প্রাক্তন

Even while attending the hearing of SIR, the elderly woman is fighting the battle of life.

কাজ না করলে তার সংসারে হাড়ি চড়বে না। পাড়া-প্রতিবেশী থেকে, এদিক ওদিক থেকে কিছু টাকা জোগাড়, চেয়ে চিন্তে এই করে কোন রকমে তার সংসার চলে। ভোটার তালিকা সংশোধনের কাজে বহু মানুষকে ডাকা হচ্ছে। কিন্তু যারা বয়স্ক, যাদের দিন আনি দিন খাওয়া কাজ, তাদের অসুবিধা সবচেয়ে বেশি হচ্ছে। জীবন যুদ্ধের টিকে থাকা একশ্রেণীর মানুষের কাছে বড় চ্যালেঞ্জ আর এই বৃদ্ধার ভিক্ষা করার দৃশ্য হয়তো এটাকেই নির্লজ্জভাবে সমাজের সামনে তুলে ধরল।