২০২১ সালে দিয়েছিলেন ভাইফোঁটা, ২৬-এ তাঁকেই বিয়ে! হিরণ-ঋতিকার ছবি নিয়ে বিষ্ফোরক প্রাক্তন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক অব্যাহত। অভিনেতা নিজে নীরব থাকলেও তাঁর প্রাক্তন এবং বর্তমান স্ত্রীর মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ি। বুধবার নিজেদের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছিলেন, গত পাঁচ বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই সেই পোস্ট তিনি ডিলিট করে দেন ঋতিকা। এই বিতর্কের মাঝেই এবার ভাইরাল হল হিরণ ঋতিকার ভাইফোঁটার ছবি!

ভাইরাল হিরণ (Hiran Chatterjee) ঋতিকার ভাইফোঁটার ছবি

ভাইরাল ছবিতে হিরণকে ভাইফোঁটা দিতে দেখা যাচ্ছে ঋতিকাকে। সেই ছবি নিয়ে অভিনেতা বিধায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা প্রশ্ন তুলেছেন, ২০২১ সালের নভেম্বর মাসে যদি ঋতিকা হিরণকে ভাইফোঁটা দেন, তাহলে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক হয় কী করে?

Hiran chatterjee and ritika bhaiphota photo going viral

কী প্রশ্ন তুললেন অনিন্দিতা: সেই সঙ্গে অনিন্দিতা আরও বলেন, ছবিটি দেখে মনে হচ্ছে সেটা হিরণের খড়গপুরের বাড়িতে তোলা। তিনি যে মিথ্যে কথা বলছেন না সেটাই আবার প্রমাণিত হল। যাকে ভাই হিসেবে ভাইফোঁটা দিয়েছে তাকে আবার বিয়ে কী করে করতে পারে একজন? বিষয়টা ভেবেই তাঁর অস্বস্তি হচ্ছে বলে মন্তব্য করেন অনিন্দিতা।

আরও পড়ুন : ১৬ বছরের নীচে ‘নো ইন্টারনেট’, সোশ্যাল মিডিয়া নিয়ে বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার

হিরণের সঙ্গে ছিল যোগাযোগ: অনিন্দিতা এর আগে জানিয়েছিলেন, হিরণের সঙ্গে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন কখনোই হয়নি তাঁর। গত কয়েক বছর ধরেই খড়গপুর থেকে কলকাতার বাড়িতে যাতায়াত করতেন তিনি। বিধায়কের প্রথম স্ত্রী আরও বলেন, ২০২৪ সালে তাঁরা যখন বিদেশে ঘুরতে যান, তখন ঋতিকা সম্পর্কে কানাঘুষো শুনেছিলেন তিনি। হিরণ (Hiran Chatterjee) নাকি সে সময় তাঁকে বলেছিলেন, মেয়েটি তাঁকে ভয় দেখাচ্ছে। স্বামীর কথা বিশ্বাসও করে নিয়েছিলেন অনিন্দিতা।

আরও পড়ুন : ঘরের মেঝে থেকে শৌচাগারের ব্যবস্থা নিয়ে প্রশ্ন, কী কী জিজ্ঞাসা করা হবে এপ্রিলের জনগণনায়?

অনিন্দিতা বলেন, হিরণ যাতায়াত করলেও অভিমান করে কথা বলতেন না তিনি। এতদিন পরিবারের সম্মানের কথা ভেবে তিনি চুপ ছিলেন। কিন্তু গত কয়েক বছরে তাঁর এবং তাঁর মেয়ের উপরে খুবই মানসিক অত্যাচার হয়েছে বলে জানান অনিন্দিতা। এদিকে ঋতিকা এবং অনিন্দিতা দুজনেই মুখ খুললেও এখনও মৌনব্রত ধরে রেখেছেন হিরণ।