পরীক্ষার সকালে বড় স্বস্তি, মাধ্যমিক–উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভোর ৫টা থেকে পরিবহণ ব্যবস্থা

Published on:

Published on:

Exam special arrangements have been made class madhyamik and higher secondary candidates
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর কয়েকটা দিন। এরপর শুরু হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Exam)। এবার এই পরীক্ষাকে কেন্দ্র করে ভোর পাঁচটা থেকেই সচল থাকবে রাজপথ থেকে জেলা। সূত্রের খবর সরকারি ও বেসরকারি বাস অটো টোটো কিংবা রিস্কা সহ কিছুরই দেখা মিলবে। শনিবার ময়দান টেন্টে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে বৈঠক শেষ করে এ কথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

মাধ্যমিক–উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতে বিশেষ ব্যবস্থা (Exam)

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Exam) দিনগুলোতে সকালের দিকে যাতে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয় তার জন্য রেলকে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি আরো জানান “রেলকে বলা হয়েছে, গ‌্যালপিং ট্রেনকে যেন পরীক্ষার দিনগুলোয় সব স্টেশনে দাঁড় করানো হয়। কারণ শুধু পরীক্ষার্থী নন, যাঁরা পরীক্ষা নেবেন সেই শিক্ষকরা, অনেকেই আছেন যাঁরা দূর থেকে আসেন। পরীক্ষা শুরুর অনেক আগে তাঁদের কেন্দ্রে পৌঁছোতে হয়। প্রশ্নপত্র স্টোর রুম থেকে আনার ব‌্যাপার থাকে। একই সঙ্গে সকালের দিকে ট্রেনের সংখ‌্যা বাড়ানোর কথা বলা হয়েছে এবং গ‌্যালপিং ট্রেনকে অল স্টপেজ করতে বলা হয়েছে। আর পরীক্ষার দিনগুলোয় ভোর থেকেই সমস্ত বাস-অটো-টোটো রাস্তায় থাকবে। বেসরকারি পরিবহণ মালিকদের সঙ্গে বৈঠক করে তা জানিয়ে দেওয়া হবে।’’

Exam special arrangements have been made class madhyamik and higher secondary candidates

আরও পড়ুন: এইভাবে ফুলকপির ডালনা বানালে শীতে বারবার খেতে মন চাইবে, রেসিপি রইল

এছাড়া এবার এগিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার সময়। বেলা ১২টার পরিবর্তে সকাল ৯:৪৫ থেকে শুরু হবে পরীক্ষা। যার ফলে আগেই পরীক্ষা কেন্দ্র পৌঁছতে হবে ছাত্র-ছাত্রীদের। এই পরীক্ষার সময় ছাত্র-ছাত্রী তে যাতে সমস্যা পড়তে না হয় সেই কারণে পরীক্ষার দিন গুলিতে বাড়তি পরিবহনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রয়েছে কন্ট্রোল রুমও।

এটি শুধুমাত্র যে কলকাতায় করা হয়েছে তা নয়, কলকাতার পাশাপাশি প্রতিটি জেলাতে আরটিও অফিসের কন্ট্রোল রুম থাকবে। প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ‌্যমিক পরীক্ষা। চলবে টানা ১০ দিন ১২ ফেব্রুয়ারি ২০২৪ শেষ হবে পরীক্ষা। পাশাপাশি ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।

উল্লেখ‌্য, এর আগে পরীক্ষা নিয়ে শিক্ষাদপ্তর, পুলিশ, বিদ্যুৎ দপ্তরের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়েন থাকলেও তাঁদের দিয়ে পরীক্ষার্থীদের ব্যাগ, পকেট ইত্যাদি তল্লাশি করা যাবে না। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিবের মতে প্রশ্নপত্র ফাঁস বা সে ধরনের কিছু যাতে না ঘটে তা আটকানোর দায়িত্ব পুলিশের (Exam)।