‘পুষ্পা’র খেলা শুরুর আগেই শেষ! ফলতায় ভোটে লড়বেন না জাহাঙ্গির, চরম অস্বস্তিতে তৃণমূল

Published on:

Published on:

Falta Assembly Election
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুনর্নির্বাচনের আগে ফলতায় তৃণমূলের (Trinamool Congress) হয়ে প্রচারে অনুপস্থিত ছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার ফলতায় (Falta Assembly Election) ভোটগ্রহণ। রবিবার গণনা। এরই মধ্যে প্রচারের শেষ দিনে ভোট থেকে সরে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান (Tmc leader jahangir khan)।

ঝুঁকে গেলেন ফলতার পুষ্পা! Falta Assembly Election

ভোটের লড়াই থেকে এভাবে পালিয়ে যাওয়ার কারণ কী? অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা ফলতার প্রার্থী জাহাঙ্গির খান জানিয়েছেন, ফলতার উন্নয়নের স্বার্থেই তিনি সরে দাঁড়াচ্ছেন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন। বলেন, “ফলতার উন্নয়নের জন্য, ফলতার সাধারণ মানুষের স্বার্থের জন্য আগামী ২১ মে পুনর্নিবাচন থেকে নিজেকে সরিয়ে দিলাম।”

আরও পড়ুন: ‘DA টা অ্যাজেন্ডার..,’ রাজ্য সরকারি কর্মচারীদের নয়া পে কমিশন আসতেই বিরাট দাবি

নির্বাচনের ঠিক আগে হঠাৎ কেন জাহাঙ্গির এই সিদ্ধান্ত নিলেন সেই নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কী অভিষেকের অনুপস্থিতিতেই ঝুঁকে গেলেন ‘পুষ্পা’? উঠছে প্রশ্ন। এদিকে নির্বাচন কমিশন বলছে, এ ভাবে সরে দাঁড়ানো যায় না। যেহেতু নাম তুলে নেওয়ার সময় পেরিয়ে গিয়েছে তাই ইভিএম এ নাম থাকবে জাহাঙ্গীরের।

Trinamool Congress Falta

আরও পড়ুন: ঘুষ-জালিয়াতির মামলা থেকে মুক্তি! কোন শর্তে গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার মার্কিন আদালতের?

ইভিএম মেশিনে তৃণমূল কংগ্রেসের লোগোও থাকবে এবং সেখানে থাকবে জাহাঙ্গিরের নামই। প্রার্থীদের নাম তুলে নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়ে থাকে। উল্লেখ্য, দুবছর আগে ফলতা থেকে রেকর্ড লিড পেয়ে সাংসদ হয়েছিলেন অভিষেক, পুনর্নির্বাচণে সেই ‘দুর্গে’ অনুপস্থিত অভিষেকের দল!