ফুটবল জ্বরে কাবু কলকাতা, জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিন, নন্দনে বড়পর্দায় আর্জেন্টিনা বনাম স্পেন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : এক মাসেরও বেশি সময় ধরে চলা ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup) অবশেষে শেষ হতে চলেছে। আজ ভারতীয় সময় রাত সাড়ে ১২ টা থেকে শুরু বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আর্জেন্টিনা বনাম স্পেনের রুদ্ধশ্বাস দ্বৈরথ দেখতে আজ রাত জাগবে ফুটবল বিশ্ব। এই উন্মাদনায় গা ভাসিয়ে প্রস্তুত কলকাতাও। ফুটবল প্রেমের জন্য জনপ্রিয় তিলোত্তমায় জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নন্দনেও বড়পর্দায় সরাসরি সম্প্রচারিত হবে ফাইনালের খেলা।

নন্দনে বড়পর্দায় ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) ফাইনাল ম্যাচ

ফুটবল উন্মাদনার কারণে কলকাতার বিশেষ জনপ্রিয়তা রয়েছে। আর এবার বিশ্বকাপ উপলক্ষে বিরাট উদ্যোগ নেওয়া হচ্ছে শহরে। নবান্ন সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে এই অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্রীড়া দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর সহ অন্যান্য সংশ্লিষ্ট দফতর যৌথভাবে পরিকল্পনা চূড়ান্ত করেছে। প্রযুক্তিগত দিকগুলি খতিয়ে দেখছেন সরকারি ইঞ্জিনিয়াররা।

FIFA World Cup final on nandan

কী কী আকর্ষণ: নন্দন, রবীন্দ্রসদন, অ্যাকাডেমি চত্বরকে উৎসবের আবহে সাজিয়ে তোলা হয়েছে। দুই দলের জাতীয় পতাকা, জার্সি, মুখে রঙ লাগানোর ব্যবস্থার মতো একাধিক আকর্ষণ থাকছে। পাশাপাশি দর্শকদের নিরাপত্তার দিকটা মাথায় রেখেও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন : বাড়িতে আনা গরুর দুধে ডিটারজেন্ট মেশানো? কীভাবে যাচাই করবেন?

কারা থাকবেন অনুষ্ঠানে: সূত্রের খবর অনুযায়ী, এদিন রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের একাধিক মন্ত্রী, প্রশাসনের শীর্ষকর্তা, ক্রীড়াবিদ, বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকতে পারেন নন্দনে (FIFA World Cup)। কয়েকজন প্রাক্তন ফুটবলার, বিশিষ্ট ক্রীড়াবিদ ও চলচ্চিত্র জগতের তারকাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।

আরও পড়ুন : বিনামূল্যে বায়োমেট্রিক আপডেট পোস্ট অফিসে, নতুন আধার কার্ড তৈরি, নথি আপডেটের জন্য কত খরচ?

শুধু নন্দনই নয়। রাজ্যের প্রতিটি জেলায় গুরুত্বপূর্ণ স্থানে জায়ান্ট স্ক্রিনে ফাইনাল ম্যাচ দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।