সুপ্রিম রায়ের পরও রাজ্য চাইলে বকেয়া DA না দিতে পারে? জানালেন আইনজীবী ফিরদৌস শামিম

Published on:

Published on:

dearness allowance(123)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার রাজ্য সরকারের ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট। পেশের দিন সকালেই বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের (Dearness Allowance) পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চের রায়, পঞ্চম পে কমিশনের আওতায় ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ-র সম্পূর্ণটা মিটিয়ে দিতে হবে রাজ্যকে Government Of West Bengal)।

সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই কর্মীদের ২৫% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। বকেয়া ডিএ-র ২৫% ৩১ মার্চের মধ্যে মেটাতে হবে। প্রথম কিস্তি দিতে হবে ৬ মার্চের মধ্যে। আর ১৫ এপ্রিলের মধ্যে আদালতে জমা দিতে হবে রিপোর্ট। আদালতের নির্দেশ কার্যকর হলো কি না, তা জানাতে একটি রিপোর্ট (কমপ্লায়েন্স রিপোর্ট) জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে।

ডিএ রায় না মানার কোনো সুযোগ আর নেই: ফিরদৌস শামিম | Dearness Allowance

সুপ্রিম কোর্টের রায়ের পর, অর্ডার কপি নিয়ে নবান্নে যায় কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজের প্রতিনিধি দল ও আইনজীবী ফিরদৌস শামিম। সেখানেই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইনজীবী বলেন, ‘ডিএ মামলার যে রায় হয়েছে সেখানে ২৫ শতাংশ বকেয়া ডিএ যেটা ছিল তা অবিলম্বে মিটিয়ে দিতে বলেছে। রায়ের কপিও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছে। রায়ের কপি নিয়ে মামলাকারী মলয় মুখোপাধ্যায় যিনি এসেছেন আমাকে নিয়ে এসেছেন, সেই রায়ের কপি আমরা কমিউনিকেট করে দিলাম যাতে কর্মচারীদের ২৫% অবিলম্বে মিটিয়ে দেন।’

তিনি বলেন,’আদালত নির্দেশ দিয়েছে নির্দিষ্টভাবে একটি কমিটি তৈরি করে দিতে। বাকি যে ডিএ-র পেমেন্ট থাকবে তা কিস্তিতে, সেটা কমিটি সিদ্ধান্ত নেবে। ‘ রাজ্য সরকার কি এই নির্দেশ মেনে বকেয়া ডিএ মেটাবে? এই প্রশ্নের উত্তরে আইনজীবী বলেন, ‘রাজ্য সরকারের না দেওয়ার কোনো আর জায়গা নেই কারণ সুপ্রিম কোর্ট এই অর্ডারটি কার্যকর হল কি হল না তার স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। যা ১৫ এপ্রিল জমা দিতে হবে। ফলে খুব পরিষ্কারভাবে বলতে গেলে এই রায় সেটা মানব না সেটা বলার কোনো সুযোগ আর নেই।’

dearness allowance(116)

সরকারের কী প্রতিক্রিয়া?

বাজেট পরবর্তী আলোচনায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে আদালতের রায়ের বিষয়ে প্রশ্ন করা হলে বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমরা স্টাডি করব, আমাদের কমিটি গঠন করা হয়েছে, যা বলবে সেটা করব’। অর্ডার কপি হাতে পেলে তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছিলেন মমতা।

আরও পড়ুন: রয়েছে হাইকোর্টের কড়া নির্দেশ, কবে শেষ হবে চিংড়িঘাটা অংশের কাজ? মুখ খুললেন রেলমন্ত্রী

সাংবাদিক বৈঠকে তিনি মুখ্যমন্ত্রী বলেন, ‘রায়ের কপি রিভিউ করা হবে। আমাদের তৈরি করা এই ৫ সদস্যের কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবে এবং তারা যে রিপোর্ট বা পরামর্শ দেবে সেই মতো সরকার কাজ করবে।’ ডিএ বিষয়ে আদালতের রায় পর্যালোচনা করে সমস্ত সমস্যা দূর করতে রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে একটি ৫ সদস্যের বিশেষ কমিটি গঠনের ঘোষণা করা হয়েছে।