রয়েছে হাইকোর্টের কড়া নির্দেশ, কবে শেষ হবে চিংড়িঘাটা অংশের কাজ? মুখ খুললেন রেলমন্ত্রী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শহর এবং শহরতলির বিভিন্ন অংশকে সংযুক্ত করছে মেট্রো (Kolkata Metro)। উত্তর থেকে দক্ষিণ, শহরের বুকে নতুন নতুন মেট্রো রুট চালু হওয়ায় সাধারণ মানুষের সময় বেঁচেছে। যাত্রী সুবিধার্থে আরও উন্নত করে তোলা হচ্ছে মেট্রো পরিষেবা। কিন্তু অরেঞ্জ লাইনে কাজ এখনও থমকে। কবে শেষ হবে চিংড়িঘাটা মেট্রোর কাজ? বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের প্রশ্নের এবার জবাব দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

কবে কাজ শেষ হবে চিংড়িঘাটা মেট্রোর (Kolkata Metro)?

শুক্রবার রাজ্যসভায় আবারও চিংড়িঘাটা মেট্রো নিয়ে ওঠে প্রশ্ন। শমীকের প্রশ্নে রেলমন্ত্রী জানান, বেলেঘাটা থেকে গৌরকিশোর ঘোষ স্টেশন পর্যন্ত চিংড়িঘাটা ক্রসিংয়ে মেট্রোর কাজে সমস্যা হচ্ছে। গত ১০ মাস ধরে ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার। তিন রাতে মাত্র ৮ ঘন্টার জন্য যান চলাচল সাময়িক ভাবে অন্যত্র সরিয়ে দিলেই হয় সমস্যার সমাধান।

Ashwini vaishnaw said when will Kolkata Metro chingrighata area work end

কী বললেন রেলমন্ত্রী: তিনি আরও বলেন, কলকাতা পুলিশের কথা মতো ২০২৫ সালে বিকল্প রাস্তার ব্যবস্থাও করা হয়। কিন্তু তা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। চিংড়িঘাটা মেট্রোর কাজ মাঝপথে থমকে যাওয়ার জন্য একাধিক বার সরাসরি রাজ্য প্রশাসনের দিকেই আঙুল তুলেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

আরও পড়ুন :  ফাঁসানো হয়েছে! আদালত চত্বরে দাবি শমীকের, ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ ইনফ্লুয়েন্সারকে

রাজ্যের বিরুদ্ধেই ক্ষোভ: এর আগে তিনি বলেছিলেন, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও চিংড়িঘাটা অংশের মেট্রোর (Kolkata Metro) কাজে অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার। উল্লেখ্য, চিংড়িঘাটা অংশে মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ এখনও বাকি থাকায় নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত লাইনের সম্প্রসারণের কাজও থমকে রয়েছে।

আরও পড়ুন: TRP কমে তলানিতে, দর্শকরা মুখ ফেরাচ্ছেন সিরিয়াল থেকে?

চিংড়িঘাটা অংশে কাজের অগ্রগতির জন্য বাইপাসে যান চলাচল বন্ধ রাখতে হবে। কিন্তু রাজ্য সরকার এখনও অনুমতি না দেওয়ায় থমকে রয়েছে কাজ।