TRP কমে তলানিতে, দর্শকরা মুখ ফেরাচ্ছেন সিরিয়াল থেকে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সাপ্তাহিক টিআরপি তালিকার জন্য অপেক্ষা করলেও সিরিয়ালের (Serial) নম্বর রীতিমতো হতাশই করছে ইদানিং। আগে ১০ এর উপরে টিআরপি উঠলেও দিনদিন কমে তা তলানিতে গিয়ে ঠেকছে। চলতি সপ্তাহে হু হু করে নম্বর কমেছে প্রতিটি ধারাবাহিকের। কেন এই টিআরপি পতন?

কেন পতন সিরিয়ালের (Serial) টিআরপিতে?

পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসের কথায়, এই সময়টা স্কুল পড়ুয়াদের পরীক্ষা চলে। মাধ্যমিক চলছে, উচ্চমাধ্যমিক শুরু হবে। ফলে অধিকাংশ বাড়িতেই সন্ধ্যাবেলা বন্ধ থাকে টেলিভিশন। ফলে টিআরপিতে এর প্রভাব পড়ে। ‘জোয়ার ভাঁটা’ পরিচালক বাবু বণিকের মতে, পড়াশোনার জন্য টিভি বন্ধ থাকবে এমনটা হতে পারে না। টিআরপি কেন কমছে সেটা চ্যানেলের মার্কেটিং টিম ভালো বলতে পারবে।

Why serial trp is dropping

কেন কমছে টিআরপি: তিনি আরও বলেন, মার্কেটিং টিম তো সারাক্ষণ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে কীভাবে নতুন ভাবে দর্শকদের সামনে গল্পগুলিকে উপস্থাপন করা যায়। আরেক পরিচালক অনুপম হরি বলেন, এখন অ্যাপেও অনেক দর্শক সিরিয়াল (Serial) দেখেন। টিভি না খুলেও তারা সিরিয়াল দেখছেন। টিআরপিতে তো তার প্রভাব পড়ছেই।

আরও পড়ুন : এখনও সম্পূর্ণ হয়নি উচ্চ প্রাথমিকের নিয়োগ, ভোটের আগে ঝুলে ১২৪১ জনের ভবিষ্যৎ

প্রভাব পড়ছে টিআরপিতে: পরিচালকদের অনুমান, বর্তমানে পরীক্ষা, নির্বাচনের সময় বা আইপিএল চলাকালীন সময়ে প্রভাব পড়ে টিআরপিতে। তবে নম্বর কমার সঠিক কারণ কী তা বলা খুবই কঠিন বলে বক্তব্য তাঁদের।

আরও পড়ুন : ফাঁসানো হয়েছে! আদালত চত্বরে দাবি শমীকের, ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ ইনফ্লুয়েন্সারকে

প্রসঙ্গত, চলতি সপ্তাহে প্রথম পাঁচের তালিকায় জায়গা করে নিয়েছে সাত সাতটি সিরিয়াল। কিন্তু প্রতিটি ধারাবাহিকেরই নম্বর কমেছে লক্ষণীয় ভাবে। প্রথম স্থানে থাকা পরশুরাম এবং পরিণীতা দুটি সিরিয়ালেরই টিআরপি ৬.৬।