বাংলাহান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচন আসন্ন। এদিকে উচ্চ প্রাথমিকের ১২০০-র ও বেশি প্রার্থীর (Teachers) নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। ম্যাচিং ভ্যাকেন্সি না মেলায় প্রায় ১২৪১ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। কলকাতা হাইকোর্ট এর আগেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে সমস্যার সমাধান করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য দু সপ্তাহ সময় দিয়েছিল। কিন্তু শিক্ষা দফতর এখনও কোনও শূন্যপদ পাঠায়নি স্কুল সার্ভিস কমিশনের কাছে। এর জেরেই এখনও আটকে রয়েছে নিয়োগ।
উচ্চ প্রাথমিকের নিয়োগ (Teachers) কবে হবে?
উল্লেখ্য, আট দফায় উচ্চ প্রাথমিকের ১২৭২৩ জনের কাউন্সেলিং হয়েছে। বাকি ১২৪১ জনের কাউন্সেলিং এখনও বাকি রয়েছে। প্রায় দেড় বছর ধরে চলছে কাউন্সেলিং প্রক্রিয়া। কিন্তু প্রশ্ন উঠছে, বাকি ১২৪১ জনের কাউন্সেলিং হাইকোর্টের নির্দেশের পরেও কেন শুরু হয়নি? কবেই বা হবে তাদের কাউন্সেলিং?

এখনও বাকি ১২৪১ জন: এ বিষয়ে পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি (Teachers) চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি বলেন, ১৪০৫২ জনের মূল রায়দান কার্যকর করার জন্য আদালত অবমাননার নির্দেশ দেওয়া হয়েছিল। ১২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং ২০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর আবার ৩০ জানুয়ারি শুনানি পর্বে দু সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করতে বলা হয়েছিল অ্যাডভোকেট জেনারেলকে।
আরও পড়ুন : বর্ষায় মন ভরেনি? শীতের মরশুমেও মিলছে টাটকা পেটির ইলিশ, দাম কত জানেন?
চিন্তায় রয়েছেন চাকরিপ্রার্থীরা: তিনি আরও বলেন, সামনেই ভোট রয়েছে। আর কতদিন অপেক্ষা করতে হবে? অবিলম্বে বিজ্ঞপ্তি জারির করার আবেদন জানিয়েছেন তিনি। উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা জানান, ২০২৪ এ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল, মেধা তালিকায় থাকা ১৪০৫২ জনের নিয়োগ সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন : দিঘা-মন্দারমণি পৌঁছানো এখনও আরও সহজ, চালু হচ্ছে নতুন হল্ট স্টেশন
সেই নির্দেশ মতো আট দফায় ১২৭২৩ জনের কাউন্সেলিং করেছে কমিশন। ২০২৫ সালের ১ অগাস্ট হয় শেষ কাউন্সেলিং। মামলার পরবর্তী শুনানি ২০২৬ এর ২৪ ফেব্রুয়ারি।












