বর্ষায় মন ভরেনি? শীতের মরশুমেও মিলছে টাটকা পেটির ইলিশ, দাম কত জানেন?

Published on:

Published on:

Hilsa fish keep these 5 important tips in mind when buying
Follow

বাংলাহান্ট ডেস্ক : ইলিশের (Hilsa Fish) মরশুম সেই কবে শেষ হয়ে গিয়েছে। এবছর আবহাওয়ার খামখেয়ালিপনায় কখনও ভালো ইলিশ ধরা পড়েছে জালে, আবার কখনও খালি হাতেই ফিরতে হয়েছে মৎস্যজীবীদের। তবে এবার মৎস্যজীবীদের অবাক করে দিয়ে শীতের মরশুমেও জালে উঠল পেল্লাই সাইজের ইলিশ।

শীতের মরশুমেও ধরা পড়ল বড় ইলিশ (Hilsa Fish)

মুড়িগঙ্গায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বড় সাইজের ইলিশ। এই সময়টায় সাধারণত রূপোলি শষ্যের দেখা মেলে না। সেখানে এত বড় আকারের ইলিশ দেখে রীতিমতো চমকিত সকলে। মৎস্যজীবীদের মধ্যে আনন্দ তুঙ্গে এই ইলিশ নিয়ে। কিন্তু এই সময় ইলিশ মেলার কারণ কী?

Hilsa fish caught in winter

এই সময়ে কেন মিলছে ইলিশ: মনে করা হচ্ছে, এবার বর্ষাকালে আবহাওয়ার খামখেয়ালিপনাই এর অন্যতম কারণ। এবছর ইলিশের ভরা মরশুম চলাকালীনও তেমন ভাবে মাছ জালে ওঠেনি। বারংবার নিম্নচাপের ভ্রুকুটির কারণে ট্রলার নিয়ে উপকূলে ফিরতে হয়েছে মৎস্যজীবীদের।

আরও পড়ুন : চূড়ান্ত ভোটার তালিকাতেও নেই নাম! দেওয়া যাবে না ভোট? কী জানাল নির্বাচন কমিশন?

নদীতেই মিলছে ইলিশ: জালে ধরা না পড়া মাছগুলি বড় হওয়ার সময় পেয়েছে। সেগুলিই এখন জালে ধরা পড়ছে বলে মনে করা হচ্ছে। পূর্ণিমার ভরা কোটালের পরেই এই মাছ ধরা পড়েছে জালে। তবে সমুদ্রে নয়, নদীতেই ধরা পড়ছে ইলিশ। মোহনাতেও জালে ইলিশ (Hilsa Fish) উঠে আসছে। প্রায় সব নৌকাই ইলিশ নিয়ে ফিরছে বলে খবর।

আরও পড়ুন : মেট্রোয় বাড়ছে নিরাপত্তা, গ্রিন লাইনে ‘প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর’ নিয়ে এবার বড় পদক্ষেপ কর্তৃপক্ষের

মৎস্যজীবী ইউনিয়নের তরফেও জানানো হয়েছে, নদী থেকে পাওয়া যাচ্ছে ইলিশ। অসময়ে ইলিশ মেলায় সকলের মুখে ফুটেছে হাসি। ওই ইলিশ নিয়ে নামখানা, লট এইট সহ উপকূলের বিভিন্ন বাজারে নিয়ে এসেছেন মৎস্যজীবীরা। ওই মাছ নিয়ে নিশ্চিন্তপুর মাছবাজারে এবং ডায়মন্ড হারবারে নিয়ে যাবেন মৎস্যজীবীরা।