চূড়ান্ত ভোটার তালিকাতেও নেই নাম! দেওয়া যাবে না ভোট? কী জানাল নির্বাচন কমিশন?

Published on:

Published on:

Millions of voters names where excluded after SIR in these states.
Follow

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক মাস ধরে বাংলায় চলছে এসআইআর (SIR) প্রক্রিয়া। এনুমারেশন ফর্ম পূরণ করার পর বর্তমানে চলছে হিয়ারিং পর্ব। আগামী ১৪ ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলে খবর। কিন্তু সেই তালিকাতেও যদি নাম না থাকে তবে কি করণীয়?

এসআইআর (SIR) চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে কী করবেন?

এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি ফাইনাল ভোটার লিস্টে নাম না থাকে তবে কী করবেন? নাম কি আবার তোলা যাবে? নাম তোলা গেলে কতদিনের মধ্যে করতে হবে আবেদন? এই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে কমিশন।

What to do if name isnt there in sir final voter list

কী জানাল কমিশন: নির্বাচন কমিশনের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকায় (SIR) যদি নাম বাদ যায় তাহলেও ঘাবড়ে যাওয়ার প্রয়োজন নেই। এরপরেও ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করা যাবে। কীভাবে হবে এই আবেদন প্রক্রিয়া? কমিশন সূত্রে খবর, কোনও ভোটারের নাম যদি ফাইনাল লিস্টে না থাকে তবে প্রথমে জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তারপর মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করতে হবে।

আরও পড়ুন : ‘দাদাগিরি’ ছেড়ে ‘বিগ বস’এ সঞ্চালনা, কবে থেকে সম্প্রচার শুরু সৌরভের নতুন শোয়ের?

কখন করতে হবে আবেদন: যেমনটা জানা যাচ্ছে, নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার ১৫ দিনের মধ্যেই সারতে হবে আবেদন। নয়তো এবারের নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন না। তবে পরে আবার নাম তোলা যেতে পারে বলে খবর।

আরও পড়ুন : ভোটমুখী রাজ্যে বিশেষ কেন্দ্রীয় পর্যবেক্ষক, ট্রেনিং শুরু ১৪৪৪ আধিকারিকদের

কমিশন সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়ার শুরুতেই কমিশনের তরফে যে ১৩ টি নথির কথা উল্লেখ করা হয়েছিল, সেই নথিগুলি দিয়েই আবার ফর্ম ফিলআপ করতে হবে। তারপরেই ভোটার তালিকায় তোলা যাবে নাম।