মেট্রোয় বাড়ছে নিরাপত্তা, গ্রিন লাইনে ‘প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর’ নিয়ে এবার বড় পদক্ষেপ কর্তৃপক্ষের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোকে (Kolkata Metro) আরও নিরাপদ এবং যাত্রীবান্ধব করে তুলতে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে। মেট্রোরেলে আত্মহত্যার মতো ঘটনা রুখতে প্ল্যাটফর্মে স্ক্রিন ডোর লাগানো হয়েছে। মেট্রোর গ্রিন লাইনে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রুটে প্রতিটি স্টেশনেই রয়েছে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর। এই স্ক্রিন ডোর গুলির উন্নত মানের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে এবার উদ্বোধন করা হল প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর মডেল রুম।

মেট্রোর (Kolkata Metro) প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর রক্ষণাবেক্ষণে বিশেষ নজর

বৃহস্পতিবার সেন্ট্রাল পার্ক ডিপো কমপ্লেক্সে হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরাও। জানা গিয়েছে, ওই মডেল রুম থেকেই প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর সম্পর্কিত যাবতীয় তথ্য এবং প্রশিক্ষণ দেওয়া হবে মেট্রো কর্মীদের। স্ক্রিন ডোরের রক্ষণাবেক্ষণ কীভাবে করতে হয়, দরজায় সমস্যা দেখা দিলে কীভাবে তা দ্রুত সমাধান করতে হবে সে বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হবে কর্মীদের।

Kolkata metro inaugurated model room for platform screen door

মডেল রুম থেকেই হবে প্রশিক্ষণ: মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, মেট্রো কর্মীদের প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর এবং তার রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রশিক্ষণ দিতেই ব্যবহার করা হবে এই মডেল রুম। হাতেকলমে সব কাজ শেখানো হবে যাতে দরজায় কোনও ত্রুটি ধরা পড়লে তা দ্রুত মেরামত করতে পারেন মেট্রো (Kolkata Metro) কর্মীরা।

আরও পড়ুন : ভোটমুখী রাজ্যে বিশেষ কেন্দ্রীয় পর্যবেক্ষক, ট্রেনিং শুরু ১৪৪৪ আধিকারিকদের

বাড়বে যাত্রী নিরাপত্তা: প্রায়ই মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবর সামনে আসে। মেট্রোর ব্লু লাইনেই আত্মহত্যার প্রবণতা বেশি। সাম্প্রতিক সময়ে একাধিক বার এমন ঘটনার জেরে মেট্রো চলাচল ব্যাহত হয়েছে। এই ধরণের ঘটনা রুখতে যাত্রী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নানান নিরাপত্তামূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

আরও পড়ুন : চূড়ান্ত ভোটার তালিকাতেও নেই নাম! দেওয়া যাবে না ভোট? কী জানাল নির্বাচন কমিশন?

প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর এই ধরণের অঘটনে অনেকটা রাশ টানতে পারে। কিন্তু মেট্রোর ব্লু লাইন ভিন্ন প্রযুক্তি দিয়ে তৈরি। তাই এই লাইনের স্টেশনগুলিতে স্ক্রিন ডোর বসানো সম্ভব নয়। গ্রিন লাইনে তাই স্ক্রিন ডোর বসানোর কাজ চলছে জোরকদমে।