রেস্তোরাঁয় খাবার খেয়ে মেটাননি বিল! প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নয়া ‘কীর্তি’ ফাঁস

Published on:

Published on:

Former MLA Aditi Munshi did not pay restaurant bill explosive claim by SaReGaMaPa co contestant Soumya Chakraborty
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কীর্তনশিল্পী হিসেবে হাজার হাজার মানুষের মন জয় করার পর রাজনীতির ময়দানে পা রাখেন অদিতি মুন্সি (Aditi Munshi)। বর্তমানে তাঁর ব্যক্তিগত জীবনে টালমাটাল অবস্থা। কয়েকদিন আগে দুর্নীতি, তোলাবাজি, সম্পত্তির হিসেব নয়ছয় সহ একাধিক অভিযোগে অদিতির স্বামী তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হয়েছেন। এবার গায়িকা তথা প্রাক্তন বিধায়কের এক ‘কীর্তি’ ফাঁস করলেন তাঁর সারেগামাপার সহ প্রতিযোগী সৌম্য চক্রবর্তী (Soumya Chakraborty)।

অদিতিতে নিয়ে বিস্ফোরক সারেগামাপা বিজয়ী সৌম্য | (Aditi Munshi)

২০১৫ সালের সারেগামাপার প্রতিযোগী ছিলেন অদিতি ও সৌম্য। অদিতি শো না জিতলেও কীর্তনের সুরে বহু মানুষের মন জয় করেছিলেন। অন্যদিকে ট্রফি বাড়ি নিয়ে গিয়েছিলেন সৌম্য। সম্প্রতি তিনিই কীর্তনশিল্পী তথা রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন।

আরও পড়ুনঃ ‘গণপিটুনিতে মৃত যুবক ইনোসেন্ট, হত্যাকারীদের…’! বারুইপুরে দাঁড়িয়ে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে সৌম্য দাবি করেন, গত বছর ২০১৫ সালের সারেগামাপা প্রতিযোগীদের একটি গেট টুগেদার ছিল। দক্ষিণ কলকাতার একটি নামী মলের উল্টোদিকের ক্যাফেতে তাঁরা সবাই মিলে খাওয়াদাওয়া করেন। মোট বিল হয়েছিল ৮ হাজার টাকা।

সৌম্য জানান, অদিতি সেই সময় বিধায়ক। বাকিরা সবাই উঠতি শিল্পী। ফলে অনেকেই ভাবেন, অদিতি হয়তো পুরো বিলটাই মিটিয়ে দেবেন কিংবা সবার সঙ্গে ভাগ করে নেবেন। তবে এর মধ্যে কোনোটাই হয়নি। বরং অদিতি কফি খেয়ে কোনও টাকা না দিয়ে বেরিয়ে চলে যান।

সৌম্য বলেন, কীর্তনশিল্পীর এই আচরণে উপস্থিত সকলেই ভীষণ অবাক হয়েছিলেন। একইসঙ্গে তাঁর প্রশ্ন, ১০০ কোটি টাকা থেকে কি সেদিন ২ হাজার টাকা দেওয়া যেত না?

Aditi Munshi

অদিতিকে কটাক্ষের পাশাপাশি তাঁকে ভাল পরামর্শও দিয়েছেন সৌম্য। তিনি বলেন, গায়িকা এখন নিজেকে একঘরে করে কমপক্ষে এক বছর সদ্যোজাত সন্তানকে সময় দিক। একইসঙ্গে অদিতি আবার গানে ফিরুক, এটাও চান সারেগামাপা বিজয়ী।

এদিকে সম্প্রতি পুরুলিয়া থেকে গ্রেফতার হয়েছেন অদিতির স্বামী দেবরাজ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি সহ বেশ কিছু বিস্ফোরক অভিযোগ রয়েছে। এবার অদিতির বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবিতে শোরগোল ফেললেন তাঁর সারেগামাপার সহ প্রতিযোগী সৌম্য।