বাংলাহান্ট ডেস্ক: জয়পুরে বিক্ষোভ সমাবেশ করতে গিয়ে হেনস্তার মুখে পড়লেন ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। অভিযোগ, প্রকাশ্য সভার মধ্যেই তাঁকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী পরপর চড় মারতে থাকে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সভাস্থলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে আটক করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিট পরীক্ষায় দুর্নীতি ও ক্রমবর্ধমান বেকারত্বের বিরুদ্ধে আয়োজিত এই বিক্ষোভ ঘিরে তৈরি হওয়া অশান্তি নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
বিক্ষোভ সমাবেশে ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party) প্রতিষ্ঠাতা অভিজিৎকে কিল-চড়
সূত্রের খবর, রবিবার জয়পুরের শহিদ স্মারকে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিজিৎ দিপকে। সেখানে বহু সমর্থক ও সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিজিৎ যখন সভাস্থলে পৌঁছন, তখন সমর্থকেরা তাঁকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই কয়েকজন ব্যক্তি তাঁর কাছে পৌঁছে তাঁকে শারীরিকভাবে হেনস্তা করতে শুরু করে। অভিযোগ, পরপর চড় মারা হয় তাঁকে। ঘটনাস্থলে উপস্থিত সমর্থকেরা দ্রুত অভিযুক্তদের পাকড়াও করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আটক হওয়া দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে (Cockroach Janta Party)।
আরও পড়ুন: ৯৯ টাকায় শুরু ব্যবসা! মাত্র ৫ বছরেই টার্নওভার ৮ কোটি, চমকে দেবে মীরাটের ৩ বন্ধুর সাফল্যের কাহিনি
এদিনের বিক্ষোভের মূল ইস্যু ছিল নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও যুবসমাজের বেকারত্ব। প্রতিবাদীদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, যেখানে দুর্নীতি, পেপার লিক এবং শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সমাবেশে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতেও স্লোগান ওঠে। কিন্তু হঠাৎ হামলার ঘটনায় কর্মসূচি বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়। যদিও ঘটনার পরেও অভিজিতের সমর্থকেরা দাবি করেন, এই ধরনের হামলা তাঁদের আন্দোলনের গতি থামাতে পারবে না এবং সামাজিক ইস্যুতে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
Cockroach Janta Party के Founder Abhijeet Dipke को पड़े थप्पड़
2 लोगों ने मिलकर 4 थप्पड़ मारे
Location – Jaipur pic.twitter.com/ZY8zn70CXu
— Rimjhim Jethani (@RimjhimJethani1) June 15, 2026
গত কয়েক সপ্তাহে ‘ককরোচ জনতা পার্টি’ দেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আনুষ্ঠানিকভাবে এটি কোনও রাজনৈতিক দল নয়, তবুও সামাজিক মাধ্যমের জনপ্রিয়তার নিরিখে বহু প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিকেও টক্কর দিয়েছে। তবে সম্প্রতি এক্স প্ল্যাটফর্ম থেকে উধাও হয়ে যায় সিজেপির অফিসিয়াল অ্যাকাউন্ট। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবির তরফে দাবি করা হয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে। যদিও এই পদক্ষেপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন:ব্রিটিশ আমলের রেওয়াজে ইতি! ভারতীয় সেনায় নয়া ড্রেস কোড, বদলে যাচ্ছে বহু পুরনো নিয়ম
এই বিষয়ে অভিজিৎ দিপকে দাবি করেছেন, তাঁর প্ল্যাটফর্মে কখনও উসকানিমূলক বা বেআইনি কোনও বক্তব্য প্রচার করা হয়নি। তাঁর কথায়, সামাজিক সমস্যা এবং জনস্বার্থের বিষয়গুলিই তুলে ধরা হয়েছিল। তাহলে কেন অ্যাকাউন্ট বন্ধ করা হল, সেই প্রশ্নের উত্তর এখনও কেন্দ্র দেয়নি বলে অভিযোগ তাঁর। জয়পুরের ঘটনার পর রাজনৈতিক মহলের একাংশের মতে, সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা অর্জনকারী নতুন ধরনের প্ল্যাটফর্মগুলিকে ঘিরে সংঘাত ভবিষ্যতে আরও বাড়তে পারে। অন্যদিকে, মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তার প্রশ্নও নতুন করে সামনে চলে এসেছে (Cockroach Janta Party)।













