বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে চালু হয়ে গিয়েছে আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card)। এই কার্ডের আওতায় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। এই কার্ডের দৌলতেই এবার বিনামূল্যে চিকিৎসা পেলেন চন্দ্রকোণার এক আদিবাসী কৃষক। এই কার্ডের দৌলতে কার্যত প্রাণ ফিরে পেলেন তিনি।
আয়ুষ্মান কার্ডের (Ayushman Bharat Card) আওতায় বিনামূল্যে চিকিৎসা পেলেন কৃষক
পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বলডাঙ্গা আদিবাসী পাড়ার বাসিন্দা শ্রীনাথ সরেন সম্প্রতি আয়ুষ্মান কার্ডের আওতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান। জানা গিয়েছে, গত ১৯ অগাস্ট ক্ষীরপাই থেকে আরামবাগে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তিনি। আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি করার জন্য স্ত্রীর উপস্থিতি প্রয়োজন ছিল তাঁর।

হঠাৎ করেই ব্রেন স্ট্রোক: শ্বশুরবাড়ি গিয়ে ২০ অগাস্ট আচমকা অসুস্থ হয়ে পড়েন শ্রীনাথ। তাঁকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে। দ্রুত অস্ত্রোপচার করা প্রয়োজন। জানা গিয়েছে, হাসপাতালের বেডে শোওয়া অবস্থাতেই তাঁর কেওয়াইসি সম্পন্ন করা হয়।
আরও পড়ুন : ‘বাংলাদেশের ইলিশ’এর পর্দাফাঁস, রাতারাতি ভোলবদল বনগাঁ নিউ মার্কেটের
আয়ুষ্মান কার্ডের আওতায় চিকিৎসা: শুধু তাই নয়, বিষয়টি স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিজেপি নেতৃত্বের নজরেও আসে। তাঁদের তৎপরতাতেই দ্রুত আয়ুষ্মান কার্ডের (Ayushman Bharat Card) অনুমোদন করা হয়। এরপর ২২ অগাস্ট আয়ুষ্মান কার্ডের মাধ্যমে একটি বেসরকারি নার্সিং হোমে শ্রীনাথের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
আরও পড়ুন : টানা ৪৮ ঘন্টা শেষে মিটল কাজ, কবে থেকে ফের স্বাভাবিক হবে ট্রেন চলাচল?
আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়ায় খুশি শ্রীনাথের পরিবার। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। পাশাপাশি স্থানীয় বিধায়কও এই পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে।













