বাংলা হান্ট ডেস্ক: শীতকাল আসলেই মানুষের বাগান প্রস্তুতি করার শুরু করে দেন। এই সময় চাদার ওপর করলে ভরা শীতে ফুল ও ফল দুটোই পাবেন। বারান্দা ও ছাদ ভরে উঠবে রঙিন ফুলে। তবে অনেক সময় দেখা যায় নার্সারি থেকে কিনে নিয়ে আসা চারা গাছ দুদিনেই মরে যায় (Gardening Tips)। যদি আবার চারা গাছ বড় হয় তাতে ফুল আসে না। তবে আজকের প্রতিবেদনে রইল চারা গাছের বৃদ্ধি আপনি কিভাবে করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
শীতের বাগানে চারা কিনছেন? এড়ান ৫ ভুল (Gardening Tips)
১) চারা গাছ কেনার সময় প্রথমে পাতার দিকে নজর দেবেন (Gardening Tips)। গাছের পাতা ও ডাল পালা সতেজ রয়েছে কিনা সেগুলো ভালোভাবে দেখে নিন। যদি গাছ নেতিয়ে যায় অথবা ঝুলে শুকনো দেখায়, তাহলে সেটা নাকে নাই ভালো।
২) চারা গাছের স্বাস্থ্য বোঝার অন্যতম উপায় হল তার গোড়া পরীক্ষা করা। গাছের গোড়ার মাটি শক্তভাবে লেগে থাকলে এবং শিকড় মাটিকে আঁকড়ে ধরলে বুঝবেন গাছটির অবস্থা ভালো রয়েছে।

আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন কালিম্পংয়ের অফবিট দলাপচাঁদ
৩) অনেক সময় নতুন পোঁতা চারাগাছকে পুরনো বলে বিক্রি করা হয়। তাই গাছের ডাল ধরে আলতো করে নাড়িয়ে দেখুন। যদি ঘোড়ার মাটি শক্ত থাকে, তাহলে সেটি পুরনো বলেই মনে করবেন। আর যদি গাছের মাটি সহজে আলগা হয়ে যায় সেটি সম্প্রতির কবে বসানো হয়েছে বলে ধরে নেবেন।
৪) চারা গাছ কেনার সময় তার উচ্চতা সবসময় যাচাই করে নেওয়া একান্তই প্রয়োজনীয়। সাধারণত দু থেকে তিন ফুটের উচ্চতায় চারা টবে কিংবা মাটিতে সহজে মানিয়ে নিতে পারে। কেনার সময় জেনে নেবেন চারা গাছটির বয়স কত আর কি ধরনের মাটিতে সেটাকে রোপন করা উচিত।
৫) নার্সারিতে ফুল ভরা গাছ দেখলেই কিনতে ইচ্ছে করে। তবেই সেই গাছ বাড়িতে আনার পরে ফুল ঝরে যায়। তাই ফুল দেখে গাছ কিনবেন। পাশাপাশি পাতা বা ডাল পালা ও গোরার অবস্থা ভালো কিনা সেটি পরীক্ষা করে নেবেন। তারপরেই গাছ কেনার সিদ্ধান্ত নেবেন (Gardening Tips)।












