বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলের (IPL 2026) মহাযজ্ঞ এখন অতীত। আগামী ৫ দিন ভারতীয় দল (Indian Cricket Team) ব্যস্ত থাকবে টেস্ট ক্রিকেট নিয়ে। তারপর ফের একবার সীমিত ওভারের দলগঠন নিয়ে চিন্তা শুরু করবেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে টগবগিয়ে ছুটছে তাদের অশ্বমেধের ঘোড়া। কিন্তু বিশ্ব ক্রিকেটে ইতিহাস তৈরি করতে সংক্ষিপ্ত ফরম্যাট নিয়েও বিশেষ ভাবনা প্রয়োজন।
বাদ পড়বেন তিন মহাতারকা:
ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব হারানো প্রায় নিশ্চিত। তার পাশাপাশি অফফর্মে থাকা তিলক ভার্মাও নিজের নামের প্রতি সুবিচার না করতে পারার কারণে হয়তো আগামী কয়েকটি সিরিজে দল থেকে বাদ পড়বেন। অপরদিকে চোটপ্রবণ মহাতারকা যশপ্রীত বুমরাকেও হয়তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণ দেখিয়ে সরিয়ে নেওয়া হতে পারে এই ফরম্যাট থেকে।
আরও পড়ুন: সুখবর পেলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা, চোট সারিয়ে মাঠে ফিরছেন বিরাট কোহলি
দলে আসবেন এই ৩ তারকা:
রজত পতিদার: নিজের নেতৃত্বের গুণে ১৭ বছর খেতাব না জেতা আরসিবি দলকে আইপিএল জিতিয়েছেন। নিজে ব্যক্তিগত রেকর্ডের তোয়াক্কা না করে মিডল অর্ডারে বিধ্বংসী ব্যাটিং করেছেন। তাকে নিয়ে এবার ভাবতে বাধ্য হচ্ছেন নির্বাচকরা।
বৈভব সূর্যবংশী: বিপক্ষের বোলারদের ত্রাস হয়ে ওঠা ১৫ বছর বয়সী বিস্ময় বালক সদ্যসমাপ্ত আইপিএল মরশুমে জিতেছেন অরেঞ্জ ক্যাপের খেতাব। বোলারদের গ্যালারিতে পাঠানোর দক্ষতাকে জলভাতে পরিণত করা এই তারকা খুব শীঘ্রই সুযোগ পাবেন জাতীয় দলে।

ভুবনেশ্বর কুমার: গত ৪ বছর ধরে জাতীয় দলের বাইরে। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে দেশকে যে এখনও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন তা প্রমাণ করে দিয়েছেন ভুবি। নিয়মিত উইকেট নেওয়ার পাশাপাশি তার কৃপণ বোলিংয়ে ভর করেই আইপিএল খেতাব জিতেছে আরসিবি। আবারও ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তিনি।
আরও পড়ুন: ভেঙে গেল পুরোনো সব রেকর্ড! IPL 2026-এ ইতিহাস বদলে দিলেন কোহলি, গিল, সূর্যবংশী-রা
দেখে নেওয়া যাক এই তারকারা দলে ফেরার পর কেমন হবে ভারতীয় একাদশ:
সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, ঈশান কিষান, রজত পতিদার, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী













