বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা (Gobardanga) সংলগ্ন এক নং প্লাটফর্ম লাগোয়া একটু হোটেলে আগুন লেগে গিয়েছে। এরপর সেখানে আতঙ্কে সৃষ্টি হয়। সূত্রের খবর, হোটেলে রাখা গ্যাসের সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা ঘটে। ঘিঞ্জি এলাকা হওয়ায় পাশাপাশি বেশ কয়েকটি দোকানে সেই আগুন লেগে যায়। পাশাপাশি এই ঘটনা এলাকা জুড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায়।
গোবরডাঙা স্টেশন লাগোয়া বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত বহু দোকান (Gobardanga)
সূত্রের খবর গোবরডাঙা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একটি রেস্টুরেন্টে আচমকাই আগুন লেগে যায়। সেখানে একাধিক গ্যাস সিলিন্ডার মজুত ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনার পর এলাকার আতঙ্কে সৃষ্টি হয়। পাশাপাশি এই ঘটনার পর দমকলে খবর দেওয়া হয় (Gobardanga)।

আরও পড়ুন: প্রযুক্তির ছোঁয়া এবার পড়াশোনায়! কঠিন পাঠ সহজ করতে রাজ্যের স্কুলে দীক্ষা অ্যাপের ব্যবহার শুরু
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। তবে প্রাথমিক অনুমান অনুযায়ী, সিলিন্ডার থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। এই ঘটনার পর ট্রেন চলাচলের উপর প্রভাব পড়ে।
পাশাপাশি এই অগ্নিকাণ্ডের ঘটনা থেকে নিজেদের দোকান বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারাও। বহু মানুষ দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। দমকল পৌঁছনোর আগেই আগুন নেভানোয় হাত লাগান স্থানীয়রা।
তবে কী ভাবে আগুন লাগল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা আগুন নেভার পর খতিয়ে দেখা হবে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। এছাড়াও সাত সকালে গোবরডাঙ্গা ১ নম্বর স্টেশন সংলগ্ন হওয়ায়, এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে (Gobardanga)।












