মার্চের শেষে বড় পতন সোনার দামে! জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price at the end of march dicress know today's latest rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝে সোনার দামে (Gold Price) বড় পতন। এর ফলে যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্ত থেকে শুরু করে স্বর্ণ ব্যবসায়ীরা। যদিও মাঝখানে সোনার দাম হয়ে গিয়েছিল আকাশ ছোঁয়া। সেই সময় সোনা কেনা যথারীতি স্বপ্নে সমান হয়ে যায়। তবে বর্তমানে সোনার দাম কমায় ফের দোকানে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনা পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

মার্চের শেষ সোনার দামে স্বস্তি, জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

মার্চের শেষের দিকে সোনার দামে বড় পতন। এক ভরিতে বেশ অনেকটাই পতন এসেছে দামে। যদিও রুপোর দামে সেইভাবে পতন হয়নি। উল্লেখ্য, হলুদ ধাতু মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে সোনাকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price at the end of march dicress know today's latest rate

আরও পড়ুন: ট্রেন পরিষেবায় বড় আপগ্রেড, ২০ জোড়া নতুন প্রিমিয়াম ট্রেন পেতে চলেছেন যাত্রীরা

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৮৮০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৮৮০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৬০০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৬০০০টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৫৩০টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৫৩০০টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৭৬০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৭৬০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৭৫০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৭৫০০ টাকা।

এই সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা (Gold Price)।