সোনা কিনবেন ভাবছেন? বছরের শেষে কমল ২২ ও ২৪ ক্যারাটের দাম, কত জানুন

Published on:

Published on:

Gold Price check out the market at the end of the year
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিগত কিছু দিন ধরে সোনার দামে (Gold Price) ওঠাপড়া লেগে ছিল। এমনকি সোমবার হলুদ ধাতুর (Gold) দাম কিছুটা কমেছে। যার ফলে স্বস্তি পেয়েছিলেন ক্রেতা ও বিক্রেতারা। বছর শেষে সোনার দাম কত হয়েছে তা একবার দেখে নিন।

বছর শেষে বাজারে সোনার দাম কত যাচ্ছে দেখে নিন (Gold Price)

মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে‌। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। তবে বছর শেষে কিছুটা কমেছে সোনার দাম। এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price check out the market at the end of the year

আরও পড়ুন: শুধু মন্দির নয়, এক অনন্য স্থাপত্য, ২৬১ কোটির ‘দুর্গাঙ্গন’এ কী কী চমক থাকছে জানেন?

সোমবার  কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৭১০ টাকা।দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১লক্ষ ৩০ হাজার ৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৮৬০ টাকা।

মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৭১০ টাকা। আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৯ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৭৬০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৭১০ টাকা।

সোনা কেনার (Gold Price) ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা।