পয়েলা বৈশাখের আগে ফের কমল সোনার দাম! জেনে নিন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price check the market before the wedding season
Follow

সপ্তাহের শুরুতেই কিছুটা কমল সোনার দাম (Gold Price)। এর আগে বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে সোমবার সোনার কমল। এমনকি গত কয়েক দিন সোনার দাম ১ লাখের কাছাকাছি ছিল। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষদের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। তবে সপ্তাহের শুরুতেই এক ধাক্কায় বেশ কিছুটা দাম কমেছে হলুদ ধাতুর। সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা থেকে স্বর্ণ ব্যবসায়ীরা।

বিয়ের মরশুমের আগে বাজারে সোনার দাম কত দেখে নিন (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে (Gold Price)।

Gold Price check the market before the wedding season

আরও পড়ুন: অফবিট ট্রিপ প্ল্যান করছেন? কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ আর শান্ত পরিবেশে সিমানদারা থেকে ঘুরে আসুন

কলকাতায় আজ ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১৫,২৪৬ টাকা এবং গয়না তৈরির উপযুক্ত ২২ ক্যারাট সোনার দাম ১৩,৯৭৫ টাকা। আজ দক্ষিণ ভারতে ২৪ ক্যারাট সোনার জন্য দিতে হবে ১৫,৩৩৮ টাকা এবং ২২ ক্যারাট সোনার দাম ১৪,০৬০ টাকা।

এছাড়াও দিল্লি এবং উত্তরপ্রদেশের রাজধানীতে দর প্রায় সমান। এখানে ২৪ ক্যারাট সোনার দাম ১৫,২৬১ টাকা এবং ২২ ক্যারাট সোনার দাম ১৩,৯৯০ টাকা।

বেঙ্গালুরু ও ভুবনেশ্বর এই দুই শহরে কলকাতার দরেই সোনা বিকোচ্ছে। অর্থাৎ ২৪ ক্যারাট ১৫,২৪৬ টাকা এবং ২২ ক্যারাট ১৩,৯৭৫ টাকা। আহমেদাবাদ ও ভোপাল এখানে ২৪ ক্যারাট সোনার দাম ১৫,২৫১ টাকা এবং ২২ ক্যারাট সোনার দাম ১৩,৯৮০ টাকা।

তবে এই মুহূর্তে যারা সোনা কিনছেন তাদের চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ মধ্যপ্রাচ্যীয় যুদ্ধের কারণে সোনা ও রুপোর দাম ক্রমাগত ওঠানামা করছে। পাশাপাশি ভবিষ্যতে সোনার দাম আবার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বর্ণ বিশেষজ্ঞরা (Gold Price)।