বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমের ছুটি। এই সময় আপনিও কি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। আর ঘুরতে (Travel) যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। তবে বর্তমানে যে পরিমাণ পর্যাটক উত্তরবঙ্গে ঘুরতে আসে সেখানে দাঁড়িয়ে, একান্তে নিরিবিলিতে সময় কাটানো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এবার আপনিও যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান, তা হলে ঘুরে আসতে পারেন সিমানদারা থেকে।
ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে সিমানদারা ঘুরে দেখুন (Travel)
সিমানদারা এমন একটি জায়গা, যেখানে গেলে আপনি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে আসলে পরে আপনি নির্জনতা, নির্মল বাতাস ও প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ করতে পারবেন। তাছাড়া যারা ট্রেক অথবা বাট ওয়াচিং ও ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য একেবারেই আদর্শ জায়গা এটি (Travel)। পাশাপাশি, এখানে আসলে পরে আপনি এখানকার গ্রামীণ পরিবেশ ও উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: গ্যাসের লাইনে আর অপেক্ষা নয়! ৫ কেজির মিনি LPG-তে ডাবল সাপ্লাই, দাম ও বুকিং ডিটেইলস রইল
তাছাড়া এখানে আসলে পরে সব থেকে বড় আকর্ষণ হবে এখানকার প্যানোরামিক ভিউ। কারণ পরিস্কার দিনের কাঞ্চনজঙ্খার অপূর্ব দৃশ্য এখান থেকেই দেখা যায়। পাশাপাশি চারপাশে রয়েছে ঘন পাইন বন। এবং রয়েছে ছোট্ট ঝর্ণা। যা এই জায়গাটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছেন।
এছাড়াও এখানে আসলে আপনি ভোরবেলার সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন এখানকার গ্রাম্য পরিবেশ। পাশাপাশি এখানকার মূল আকর্ষণ হল শান্ত পরিবেশ ও ভোরের পাখিদের কিচিরমিচির ভরা ও সকাল।
পাশাপাশি এখানে থাকার জন্য হোমস্টে রয়েছে । তা ছাড়া অর্গানিক খাবার খাওয়া এবং ছোট ছোট ট্রেকিং রুটও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। আপনি এখানে ঘুরতে আসলে রাতের আকাশে চোখে পড়ে অসংখ্য তারার মেলা, যা এখন দূষণে ভরা শহরে অতি বিরল।
প্রথমে আপনাকে পৌঁছোতে হবে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি ভাড়া করে প্রায় আড়াই–তিন ঘণ্টার মধ্যে কালিম্পং পৌঁছে যান। কালিম্পং থেকে সিমানদারা যেতে আরও প্রায় ৩০–৪০ মিনিট সময় লাগবে (Travel)।












