বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যথারীতি বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানির তেল ও গ্যাসের অভাব (LPG Mini Cylinder) । যার ফলে জ্বালানি তেল ও গ্যাসের দাম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তবে এবার সাধারণ মানুষের জন্য রয়েছে সুখবর। কারণ এলপিজির ঘাটতি কমানোর জন্য ছাত্র-ছাত্রী ও শ্রমিকদের কথা মাথায় রেখে ৫ কেজি মিনি সিলিন্ডারের সরবরাহ দ্বিগুণ করেছে সরকার। আজকে প্রতিবেদনা রইল কিভাবে সেগুলো পাওয়া যাবে তার বিষয়ে বিস্তারিত তথ্য।
মিনি LPG সিলিন্ডারে সাপ্লাই বাড়ায় স্বস্তি, জানুন বিস্তারিত (LPG Mini Cylinder)
এলপিজি সিলিন্ডার নিয়ে দুর্ভোগের ফলে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা যায় পাঁচ কেজি ছোট এলপিজি সিলিন্ডার (LPG Mini Cylinder) সরোবরও এবার দ্বিগুণ করা হয়েছে। জেনে নিন কিভাবে আপনি একটু ৫ কেজি সিলিন্ডার সহজে পেতে পারেন। পাশাপাশি এর জন্য আপনাকে কত দাম দিতে হবে।

আরও পড়ুন: পাহাড়ে যাওয়া এখন আরও সহজ! NJP যেতে নতুন ট্রেন ঘোষণা করল রেল, জানুন টাইমটেবিল
মধ্যপ্রাচ্যের দেশ গুলিতে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে, সম্প্রতি সময়ে এলপিজি গ্যাস নিয়ে নানা রকম পরিবর্তন দেখা দিয়েছে। এর ফলে যারা পড়াশোনা অথবা চাকরির কারণে ভিন্ন রাজ্যে থাকছেন। তাদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই পাঁচ কেজি সিলিন্ডার ডবল পাওয়া যাবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বহু শহরে সঠিক সময় সিলিন্ডা পাওয়া না যাওয়ার ফলে অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে মানুষদের। যার কারণবশত এই নিয়ম করা হয়েছে।
এই বিষয়ে কেন্দ্রীয় সরকার ৫ কেজি ছোট এলপিজি সিলিন্ডারের সরবরাহ সম্প্রতি দ্বিগুণ করে দিয়েছে। এখন, বিশেষ করে পরিযায়ী শ্রমিক ও অভাবগ্রস্তদের কাছে গ্যাসের সহজলভ্যতা নিশ্চিত করতেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আরও বেশি সিলিন্ডার সরবরাহ করা হবে বলে কেন্দ্রীয় সূত্রে খবর।
এছাড়াও ৫ কেজি এলপিজি সিলিন্ডারটি বিশেষভাবে সেইসব মানুষদের জন্য তৈরি করা হয়েছে, যাঁরা কোথাও সাময়িকভাবে বসবাস করছেন। এর সংযোগ পেতে আপনার কোনও স্থায়ী ঠিকানা অর্থাৎ ঠিকানার প্রমাণপত্রের দেওয়ার প্রয়োজন নেই। এটি হালকা ও যে কোনও জায়গায় সহজে বহন করা যায়। পাশাপাশি এর দাম বড় সিলিন্ডারটির চেয়ে কম।এই সংযোগটি পাওয়া খুব সহজ।আপনার নিকটতম গ্যাস সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ করুন।
এরজন্য আধার, অফিস আইডি বা কলেজ আইডির মতো যে কোনও বৈধ পরিচয়পত্র দেখান।এরপর আপনাকে একটি ছোট অঙ্কের আমানত জমা দিতে হবে।৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম :৫ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডারের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। রিফিলের দাম এখন প্রায় ৬৪৯ টাকা। যদিও আগে এর দাম ছিল ৫৯৮ টাকা, কিন্তু ৫১ টাকার এই বৃদ্ধি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। যারা ফ্রি ট্রেড এলপিজি ক্যাটাগরির অধীনে নতুন সংযোগ নিতে চাইছেন, তাদের জন্য শুরুর দাম ১,৪৫০ থেকে ১,৭০০ টাকার মধ্যে।
তবে এর মধ্যে সিলিন্ডার, রেগুলেটর এবং প্রথম রিফিল অন্তর্ভুক্ত। এছাড়াও, কিছু স্থানীয় বাজারে খোলা রিফিল প্রতি কিলোগ্রাম ৪০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।এই সিলিন্ডারগুলো অনুমোদিত পরিবেশক বা নির্দিষ্ট কিছু মুদি দোকান থেকে প্রায় সঙ্গে সঙ্গেই, মাত্র ১০ মিনিটের মধ্যে কেনা যায়। এটি কেনার জন্য ক্রেতাদের শুধুমাত্র বৈধ আধার কার্ড দেখালেই হয় (LPG Mini Cylinder)।












