ক্রমাগত নিম্নমুখী সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর লেটেস্ট রেট কত?

Published on:

Published on:

Gold Price continue to decline know todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝেও হু হু করে কমছে সোনার দাম (Gold Price)। এই দাম কমায় যথারীতি সত্যের নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। তাছাড়া মাঝখানে সোনার দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছিল। যার ফলে গহনা কেনার পরিকল্পনা স্বপ্নের মতন লাগতো। কিন্তু বর্তমানে কিছুটা হলেও কমেছে সোনার দাম। তাই এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন। তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

ফের কমল হলুদ ধাতুর দর, জানুন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে (Gold Price)।

Gold Price continue to decline know todays rate

আরও পড়ুন: হাওড়া-তারকেশ্বর লাইনে ধাক্কা, সিঙ্গুরে প্যান্টোগ্রাফ সমস্যায় ট্রেন পরিষেবা ব্যাহত, সমস্যার সম্মুখীন যাত্রীরা

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৪৫০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৪৫০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪১৫০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪১৫০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪০৮০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪০৮০০টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২২৬৪০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২২৬৪০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২২৬৩০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২২৬৩০০ টাকা।

তবে হলমার্কিং ছাড়াও সোনার দাম নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না। সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হচ্ছে তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায় (Gold Price)।