হাওড়া-তারকেশ্বর লাইনে ধাক্কা, সিঙ্গুরে প্যান্টোগ্রাফ সমস্যায় ট্রেন পরিষেবা ব্যাহত, সমস্যার সম্মুখীন যাত্রীরা

Published on:

Published on:

Indian Railways pantograph fault in Singur passengers inconvenienced as trains remain suspended for three hours
Follow

বাংলা হান্ট ডেস্ক: সাতসকালে চরম ভোগান্তির সম্মুখীন হলেন হাওড়া তারকেশ্বর লাইনের যাত্রীরা (Indian Railways)। বেল সূত্রের খবর অনুযায়ী, সকালে একটি ডাউন ট্রেনের প্যান্ট্রোগ্রাফের সমস্যার কারণে প্রায় তিন ঘন্টা ডাউন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। অফিস টাইমে তিন ঘন্টা ট্রেন বন্ধ থাকায় যথারীতি অফিসে যেতে অসুবিধা সম্মুখীন হয়ে পড়তে হয়েছে যাত্রীদের।

সিঙ্গুরে প্যান্টোগ্রাফ ত্রুটি, তিন ঘণ্টা ট্রেন না চলায় নাজেহাল যাত্রীরা (Indian Railways)

যদিও এই ঘটনার পর তড়িঘড়ি যান্ত্রিক ত্রুটি সারাতে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা। তবে হাওড়া তারকেশ্বর শাখার মতন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত লাইনে এমন সমস্যায় যথারীতি নাকানি চুবানি খেয়েছেন যাত্রীরা (Indian Railways)।

Indian Railways pantograph fault in Singur passengers inconvenienced as trains remain suspended for three hours

আরও পড়ুন: গ্যাস বুকিং নিয়ে কাটল ধোঁয়াশা, নতুন নিয়মে জানুন ক’দিন পর আবার বুক করা যাবে

রেল সূত্রের খবর অনুযায়ী সিঙ্গুরে ১৩ নম্বর গেটের কাছাকাছি ডাউন ট্রেনের প্যান্ট্রোগ্ৰাফিতে সমস্যা হয়েছে। যার কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এই সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই চেষ্টাই করছেন রেলের আধিকারিকেরা।

এছাড়াও রেলের তরফ থেকে জানানো হয়েছে, অতি দ্রুত ট্রেন চলাচল করা হবে। পাশাপাশি সিঙ্গুরের ১৩ নং গেটের কাছাকাছি ডাউন ট্রেনের এই সমস্যার জেরে কার্যত বন্ধ রয়েছে হাওড়া তারকেশ্বর লাইনের ট্রেন। পাশাপাশি এই ট্রেন চলাচল বন্ধ থাকায় বহু কলেজ স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যদিনের অফিসে যাত্রীরা সমস্যায় পড়েন। এই বিষয়ে এক যাত্রী জানান, “আমি কোন্নগর যাব। প্রায় একঘণ্টা স্টেশনে অপেক্ষা করছি। স্টেশনে বসে রয়েছি, কিন্তু ট্রেন আসেনি।’

রেলযাত্রী প্রান্তিক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সকাল ৫:১০ থেকে আটটা চল্লিশ স্টেশনে বসে রয়েছি। কিন্তু এখনও ট্রেন আসেনি। আমি ব্যান্ডেল যাব। তাছাড়া পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, হাওড়া তারকেশ্বর শাখায় ট্রেন চলাচলের সমস্যা হয়। তবে বর্তমানে এই সমস্যা ঠিক হয়ে গিয়েছে (Indian Railways)।