পুজোর আগেই হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম! রবিবার ২২ ও ২৪ ক্যারাটের দাম জেনে নিন

Published on:

Published on:

gold price(35)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই পুজো। এই সময় সোনার গহনার চাহিদা তুঙ্গে। আর এরই মধ্যে ক্রেতাদের স্বস্তির খবর দিয়ে রবিতে কমল সোনার দর। সপ্তাহের শেষে নিম্নমুখী সোনা। (Gold Price)। হলুদ ধাতুর দাম দিন দিন যে উচ্চতায় পৌঁছে যাচ্ছে তা মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। তাই হলুদ ধাতুর উর্দ্ধমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কিছুটা কমে।

আজ রবিবার সামান্য স্বস্তি দিয়েছে হলুদ ধাতুর দর। দাম কমেছে সোনার। ৩০ অগাস্ট সোনার দাম নিম্নমুখী। কলকাতায় কমেছে ২২ ও ২৪ ক্যারাট হলুদ ধাতুর দর। হলমার্ক সোনার গহনার ক্ষেত্রে কত হল দাম?

এক নজরে সোনার রেটচার্ট (Gold Price)

আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৯৯৫ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রামে মাত্র দাম ২৭৫ টাকা পড়েছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৯৯৫০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ২৭৫০ টাকা। একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও এদিন কমেছে।

এদিন এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৫৭৮০ টাকা। একদিনে কলকাতায় ২৪ ক্যারাটের প্রতি গ্রামে দামও কমেছে ২৯০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৫৭৮০০ টাকা। ১০ গ্রামে ২৯০০ টাকা কমেছে দাম।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

Gold Price

আরও পড়ুন:ক্যামাক স্ট্রিটে অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ! থানায় ডাকা হল অভিষেককে, ডেরেককেও নোটিশ

রুপোর দাম

রুপোর দামও এদিন নিম্নমুখী। রুপোলি ধাতুর দর কমেছে রবিবার। ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২৩৯০৫ টাকা। আর ১ কেজি রুপোর দাম এদিন হয়েছে ২৩৯০৫০ টাকা। এদিন এক গ্রামে দাম ৬৩৫ ও এক কেজিতে দাম ৬৩৫০ টাকা কমেছে রুপোর ক্ষেত্রে।