বাংলা হান্ট ডেস্কঃ সোনার দামে উত্থান-পতন লেগেই রয়েছে। মঙ্গলে ফের কমল সোনার দর। সপ্তাহের শুরুতেই নিম্নমুখী সোনা। (Gold Price)। হলুদ ধাতুর দাম দিন দিন যে উচ্চতায় পৌঁছে যাচ্ছে তা মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। তাই হলুদ ধাতুর উর্দ্ধমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কিছুটা কমে।
আজ মঙ্গলবার সামান্য স্বস্তি দিয়েছে হলুদ ধাতুর দর। দাম কমেছে সোনার। ৪ অগাস্ট সোনার দাম নিম্নমুখী। কলকাতায় কমেছে ২২ ও ২৪ ক্যারাট হলুদ ধাতুর দর। হলমার্ক সোনার গহনার ক্ষেত্রে কত হল দাম?
এক নজরে সোনার রেটচার্ট (Gold Price)
আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩৬৬০ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রামে মাত্র দাম ৫ টাকা পড়েছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩৬৬০০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ৫০ টাকা মাত্র। একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও এদিন কমেছে।

এদিন এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৩৭০ টাকা। একদিনে কলকাতায় ২৪ ক্যারাটের প্রতি গ্রামে দামও কমেছে ৫ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৪৩৭০০ টাকা। মাত্র ৫০ টাকা কমেছে দাম।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

আরও পড়ুন: ‘মোট বকেয়ার আধা ৫০% খুব সত্ত্বর দিয়ে..,’ কবে গ্র্যান্ট ইন এইড ও কেএমসি এলাকায় বসবাসকারীদের DA?
রুপোর দাম
সোনার দাম নিম্নমুখী হলেও রুপোলি ধাতুর দর উর্দ্ধমুখী এদিন। মঙ্গলে ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২১৯০৫ টাকা। আর ১ কেজি রুপোর দাম এদিন হয়েছে ২১৯০৫০ টাকা। এদিন এক গ্রামে দাম ৯৫ ও এক কেজিতে দাম ৯৫০ টাকা বেড়েছে।
















