বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলে নিম্নমুখী সোনা। বিয়ের মরসুমে ফের কমল সোনার দাম (Gold Price)। দিন দিন যে উচ্চতায় পৌঁছে যাচ্ছে হলুদ ধাতু তা মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তবে এদিন কিছুটা স্বস্তি সাধারণ মানুষের। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। তাই হলুদ ধাতুর উর্দ্ধমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কিছুটা কমে।
মঙ্গলে কিছুটা স্বস্তি দিয়েছে হলুদ ধাতু। আজ ফের দাম কমেছে সোনার। ৫ মে সোনার দাম নিম্নমুখী। যার ফলে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। কলকাতায় কমেছে ২২ ও ২৪ ক্যারাট হলুদ ধাতুর দর। হলমার্ক সোনার গহনার ক্ষেত্রে কত হল দাম?
এক নজরে সোনার রেটচার্ট (Gold Price)
আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪১৯৫ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রামে দাম ১১০ টাকা পড়েছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪১৯৫০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ১১০০ টাকা। সামান্য হলেও দাম কমায় স্বস্তি কিছুটা।
একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও এদিন কমেছে। শুক্রে এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৯৩৫ টাকা। একদিনে কলকাতায় প্রতি গ্রামে দামও কমেছে ১২০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৪৯৩৫০ টাকা। ১২০০ টাকা দাম কমেছে এদিন।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের পোয়া বারো! ৪৫ দিনের মধ্যে আসছে সপ্তম পে কমিশন? আশায় সকলে
রুপোর দাম
রুপোর দামে লাগাতার ধস। মঙ্গলে দাম কমেছে ফের। এদিন ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২৪৩৯৫ টাকা। আর ১ কেজি রুপোর দাম এদিন হয়েছে ২৪৩৯৫০ টাকা। এদিন এক গ্রামে দাম বেড়েছে ৩৯০ টাকা। আর কেজিতে দাম বেড়েছে ৩৯০০ টাকা।












